ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

হাতেভাজা মুড়ির টাকায় সংসার চলে তিথির


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৯-৩-২০২৪ দুপুর ৪:১৪

রমজান মাসে রোজাদারদের ইফতারের অন্যতম প্রধান অনুসঙ্গ মুড়ি। বছর দশেক আগেও গ্রামের বাড়ি বাড়ি মুড়ি ভাজা হতো। তবে সময় সাশ্রয় করতে এখন মেশিনে ভাজা হয় মুড়ি। এতে হারিয়ে যেতে বসেছে হাতেভাজা মুড়ি ও তার স্বাদ। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাদলবাড়ি গ্রাম। ছিমছাম সবুজের সমারোহে ঘেরা গ্রামটিতে প্রবেশ করলেই নাকে লাগে হাতেভাজা মুড়ির ঘ্রাণ। বছরের অন্য সময়ের চেয়ে রমজান মাসে হাতেভাজা মুড়ি তৈরি ও বিক্রির কাজ অনেকটাই বেশি। হাতেভাজা মুড়ি স্বাদে ও মানে অনন্য। দুই ধরনের চাল থেকে মুড়ি ভাজা হয়। এর একটি স্থানীয় ২৯ চাল এ চালের মুড়ি চিকন ও লম্বা হয়। আর একটি এলচি চালের মুড়ি ভাজা হয় এ চালের মুড়ি গোল হয় এবং বেশ সুস্বাদু।
বাদলবাড়ি গ্রামে ২৫ বছর যাবৎ হাতেভাজা মুড়ি তৈরি ও বিক্রির কাজ চলছে। ভোরের আলো ফোটার পরেই চাল নিয়ে হাজির হয় তিথি রানীর বাড়িতে। বছরজুড়ে মুড়ি ভাজা ও বিক্রি চললেও রমজানে ব্যস্ততা বেড়ে যায়। এ মুড়ির কদর রয়েছে গ্রামগঞ্জে ও শহরে। বাজারে তাই ব্যাপক চাহিদা। এ কারণে মুড়িভাজার কাজে এখন ব্যস্ত সময় পার করছেন তিথি রানী বসাক। সরেজমিনে বাদলবাড়ি গ্রামে তিথি রানীর বাড়িতে গিয়ে দেখা যায়, তার রান্নাঘরে একটি চুলায় চাল ভাজেন। অন্য চুলায় গরম করেন বালু। এরপর একটা পাত্রে গরম বালু ও চাল ঢেলে দেন। তারপর নাড়তে থাকেন। আর তখন চাল ফুটে মুড়ি হয়। পরে এ মুড়ি চালনির ওপর রেখে ঘোরাতে থাকেন। তখন বালু নিচে পড়ে যায়। আর মুড়ি থাকে চালনিতে। পরিষ্কার মুড়ি যার সে নিয়ে যায়। অবষ্টি মুড়ি বিক্রি করা হয়। প্রতিদিন গড়ে ২৫ কেজি মুড়ি ভাজে। প্রতি কেজি মুড়ি ভাজতে মজুরী নেওয়া হয় ২২ টাকা। প্রতি কেজি মুড়ি বিক্রি হয় ১০০ টাকায়। সব খরচ বাদ দিয়ে প্রতি কেজি মুড়িতে নূন্যতম ১৫-১৭ টাকা লাভ হয়। এ বিষয়ে তিথি রানী বসাক বলেন- আমাদের সংসারে কোন ছেলে মেয়ে নেই। স্বামী অসুস্থ্য হওয়ার কারণে কোন কাজকর্ম করতে পারেনা। ঘর বাড়ি যেটুকু ছিল স্বামীর চিকিৎসার জন্য সব বিক্রি করে অন্যের বাড়িতে উঠুল্যা হিসেবে বসবাস করছি। আমার জা শংকুরী রানী বসাক দীর্ঘদিন মুড়ি ভাজার কাজ করতো তার কাছে এই কাজটি শিখে প্রায় ১৫ বছর যাবৎ মুড়ি ভাজা ও বিক্রি করছি। তবে রমজান মাসে মুড়ি ভাজা ও বিক্রি বেশি হয়। জালানিসহ সব খরচ বাদ দিয়ে যা আয় হয় তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়।

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন