চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ১ জনের ফাঁসি ও ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু ব্যবসায়ী বুলু মিয়া হত্যা মামলায় একজনের ফাঁসি ও ৪ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে আসামীদের উপস্থিতিতে অতিরিক্ত জেলা দায়রা জজ রবিউল ইসলাম এ রায় প্রদান করেন। এই মামলায় কোন ধরনের প্রমাণ না পাওয়ায় ৪ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হাউসপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে রাকিবুল ইসলাম (৩৭)।
এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন, ভোলাহাট উপজেলার হাউপুরের আফজাল হোসেনের ছেলে আব্দুস সবুর (২৬), একই গ্রামের আতাউর রহমানের ছেলে কারিমুল (৩২), কাউন্সিলর মোড়ের মৃত আব্দুল গাফফারের ছেলে মো. বাচ্চু মিয়া ( ৪২), পুরাতন হাঁসপুকুর ধনিয়াপাড়ার মো. সাজ্জাদ হোসেনের ছেলে মো. এরফান আলী (৩৭)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম জানান, গরু বিক্রির টাকা লেনদেনকে কেন্দ্র করে আসামিরা ২০১৭ সালের ২৫ জুলাই দুপুরে একটি আমবাগানে বুলু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ওই দিনই নিহত রাকিবুল ইসলামের স্ত্রী সমিজা বেগম বাদী হয়ে ভোলাহাট থানায় ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
পরে জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মো. মাহবুব আলম ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারির ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষী প্রমাণ শেষে আজ দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ রবিউল ইসলাম আসামীদের এ রায় প্রদান করেন।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার