ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় বিএনপি নেতা হামিদুলের মৃত্যুতে শোক


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১৯-৩-২০২৪ বিকাল ৫:১৫
চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপি নেতা হামিদুল ইসলাম (৪৮) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্ন ইলাহির রাজিউন। সোমবার ভোর চারটার দিকে তিনি সকলকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে স্ত্রী ও তিন পুত্র সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তরুন এই নেতার অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।
মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাধবপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে বিশিষ্ঠ ব্যবসায়ী হামিদুল ইসলাম প্রায় তিন বছর আগে মরণব্যাধী বøাড ক্যান্সারে আক্রান্ত হন। ভারতের কলকাতায় তিনি চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ্য হয়ে উঠেন। ব্যবসা পরিচালনাসহ পরিবারের অন্যান্য কাজ করে যাচ্ছিলেন। রোববার (১৭ মার্চ) হঠাৎ তিনি নিজ বাড়িতে অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় প্রথমে চৌগাছা হাসপাতাল পরে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান। এ দিন বাদ যোহর মাধবপুর মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেয়। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
এ দিকে বিএনপি নেতা হামিদুল ইসলামের অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইউনুচ আলী দফাদার, এম এ সালাম, আতাউর রহমান লাল, মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা কাজী আব্দুল হামিদ, মুসা খাঁ, এসএম মিলন, মিজানুর রহমান, সেলিম রেজা প্রমুখ।  

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ