শিবচরে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেল মলম পার্টির একটি চক্র
শিবচর উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী পৌর সুপার মার্কেটে একটি সুজির প্যাকেট ধরিয়ে এক নারীর কাছ থেকে নগদ টাকা, ২ভরি স্বর্ন ও মোবাইলফোন নিয়ে গেছে মলম পার্টির একটি চক্র।
আজ মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর একটার দিকে ইলিয়াস আহমেদ চৌধুরী পৌর সুপার মার্কেটের নিচে ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী রোজিনা আক্তারের কাছে জানা যায়, রাস্তা দিয়ে যাচ্ছিলেন। শিবচর পৌর মার্কেটের ব্রাক ব্যাংক এর সামনে দুইজন লোক ওই নারীর গতিরোধ করে। এসময় ওই লোকগুলোর হাতে থাকা একটি সুজির প্যাকেট ভুক্তভোগীকে হাতে নিতে বলেন। এসময় ভুক্তভোগী প্যাকেটটি হাতে নিতে অস্বীকার করলে, অপরাধীরা প্যাকেটটি তার শরীরের কয়েকবার স্পর্ষ করে। এরপরই পাল্টে যায় ভুক্তভোগী। অপরাধীদের কথা মতো খুলে দিতে থাকে শরীরে থাকা স্বর্নালংকার, দিয়ে দেন হাতে থাকা মোবাইলটিও।
মিশন শেষ হলে উধাও হয় অপরাধীরা। কয়েক মিনেটের পর ভুক্তভোগী স্বাভাবিক হলে, দেখেন হাতের মোবাইল, স্বর্নালংকার, টাকাপয়সা নিয়ে উধাও হয়েছেন মলম পার্টি। এসময় তার কাছে নগদ ১১হাজার টাকা, একজোড়া কানের দুল, একটি স্বর্নের চেইন, স্বর্নের আংটি, একটি এন্ড্রুয়েড মোবাইল ফোনসহ প্রায় আড়াই লক্ষ টাকার সম্পদ ছিলো জানান ভুক্তভোগী।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার বলেন,
ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভিকটিমের দেয়া তথ্যের ভিত্তিতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন