রামপুরা থানা ছাত্রলীগের নতুন কমিটি
রামপুরা থানা ছাত্রলীগের সভাপতি হলেন রিয়াজুল ইসলাম নয়ন ও সাধারন সম্পাদক এস এম মাহিন। সম্প্রতি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে রামপুরার থানা ছাত্রলীগের অন্তর্গত ২৩ ও ৯৮ নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয় ও একই সাথে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করে রামপুরার থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম নয়ন, সহ-সভাপতি রিয়াজ ফরাজী, সাধারণ সম্পাদক এস এম মাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জনি। নবনির্বাচিত কমিটি ঢাকা ১১ আসনের সংসদ সদস্য ওয়াকিল উদ্দিনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে এই কমিটির সাথে সাথে রামপুরা থানা ছাত্রলীগের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং তরুণ নেতৃত্ব সভাপতি রিয়াজুল ইসলাম নয়ন ও সাধারণ সম্পাদক এস এম মাহিনকে সকল সংগঠন ও অঙ্গ সংগঠন সমূহ শুভেচ্ছা জানাচ্ছে।
Sunny / Sunny
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার