ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কর্ণফুলীর 'ফকিরনীরহাট বাজার' ইজারায় নয়ছয়ের অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২০-৩-২০২৪ দুপুর ৩:৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিরনীরহাট বাজার ইজারা পেতে অন্যের নামে দরপত্র জমা দিয়ে নয়-ছয় করার অভিযোগ উঠেছে। এমনকি সেই নয়-ছয় করা দরপত্র বাতিল করে রি-টেন্ডারের দাবি (পুনঃদরপত্র) করা হয়েছে। 

১৯ মার্চ (মঙ্গলবার) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে এমন একটি লিখিত অভিযোগ করেছেন মো. আব্দুল মন্নান নামে এক দরপত্রকারি। তিনি সংশ্লিষ্ট বাজারের তৃতীয় পর্যায়ের দরপত্র বাতিল পূর্বক চতুর্থ পর্যায়ে পুনঃদরপত্র আহ্বানে দাবি জানিয়েছেন।

এমনকি অভিযোগের অনুলিপি প্রেরণ করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের কাছে।

জানা যায়, মো. আব্দুল মন্নান বাড়ি কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ ফ্রেব্রুয়ারি ফকিরনীর হাট বাজার দরপত্রের প্রথম পর্যায়ে ৬৩ লাখ ৫০ হাজার টাকা দরে দরপত্র দাখিল করেন মো. আব্দুল মন্নান। একই সময়ে ভিন্ন দরে দরপত্র দাখিল করেন আবদুল করিম ফোরকান ও শহিদুল ইসলাম।

দ্বিতীয় পর্যায়ে গত ২৯ ফেব্রুয়ারী একই বাজার দরপত্রে ইজারায় ৬৬ লাখ ৮০ হাজার টাকা দরে দরপত্র জমা দেন হাজী নুরুল হক, ৬৫ লাখ টাকা দরে রফিক আহমদ ও ৬৪ লাখ ৯৯৯ টাকায় তিন নম্বর টেন্ডারে ছিলেন মো. আব্দুল মন্নান। প্রথম দরপত্রে তিনি শীর্ষে ছিলেন।

সর্বশেষ গত ১১ মার্চ কর্ণফুলী উপজেলাধীন ফকিরনীর হাট বাজার ১৪৩১ বাংলা সনের (১লা বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত) ইজারা প্রদানের লক্ষ্যে ৩য় পর্যায়ে পুনঃদরপত্র আহ্বান করা হয়।

প্রকৃতপক্ষে তৃতীয় পর্যায়ে অভিযোগকারি কোন ধরনের দরপত্র শিডিউল দাখিল করেনি বলে জানান। কিন্তু তাঁর অগোচরে কে বা কারা তাঁর নামে দরপত্র জমা প্রদান করেছেন। এতেই প্রথম টেন্ডারকারি হিসেবে অন্যজনকে নির্বাচিত করা হয়েছে। অথচ ওই দরপত্র সম্পর্কে তিনি অবগত নয়। এটি সম্পূর্ণ অনিয়ম করে করা হয়েছে বলে দাবি তাঁর।

কেননা, তৃতীয় পর্যায়ের দরপত্রে প্রথম হিসেবে ৬৭ লাখ ১০ হাজার টাকা দরে দরপত্র দাখিলকারি হিসেবে নির্বাচিত হন আলহাজ্ব রফিক আহমদ। দ্বিতীয়ত ৬৪ লাখ ১০ হাজার টাকা দরে দরপত্রদাতা দেখানো হয় মো. আব্দুল মন্নানকে। মাঝখানে ব্যবধান ৩ লাখ টাকা কিন্তু প্রকৃতপক্ষে তিনি কোন দরপত্রই জমা দেননি।

এ বিষয়ে অভিযোগকারী মো. আব্দুর মন্নান বলেন, 'প্রথম ও দ্বিতীয় দরপত্রে আমি অংশ গ্রহণ করেছিলাম। তৃতীয়বার তো আমি শিডিউল ও জমা দিইনি। কিন্তু আমার অজান্তে কে বা কারা দরপত্র জমা দিছে দেখিয়ে অন্যজনকে বাজার দেওয়ার পাঁয়তারা চলছে। আমি তৃতীয় পর্যায়ের দরপত্র বাতিল চেয়ে রি-টেন্ডারের আবেদন করেছি।'

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত বলেন, 'দরপত্র জমা দেওয়া না দেওয়া ডকুমেন্টসের বিষয়। উনার কাগজপত্র রয়েছে। হাটবাজার ইজারার বিষয়ে আলাদা একটি কমিটিও রয়েছে। সুতরাং বিষয়টি খতিয়ে দেখা হবে। যদিও রি-টেন্ডারের কোন লিখিত আবেদন এখনো আমার টেবিলে আসেনি।'

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ