ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে জরিমানা, এস্কেভেটর ও ট্রাকসহ সরঞ্জাম জব্দ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২০-৩-২০২৪ দুপুর ৩:১২

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. ওমর শরীফ (৩২) নামে এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি স্কেভেটর, বালু বোঝাই একটি ট্রাক, বালু উত্তোলনের দুটি মেশিনসহ বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

মঙ্গলবার(১৯ মার্চ) বেলা ২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাসের নেতৃত্বে উপজেলার ১ নং রামগড় ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের হাতির খেদা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায়, ইজারা ব্যতীত পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে হাতির খেদা এলাকার ঐ অবৈধ বালু মহালে অভিযানে যান ভ্রাম্যমান আদালত। অভিযানে ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযুক্ত মো. ওমর শরীফ (৩২), পিতা- মো. এরশাদ উল্ল্যাহকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড; অর্থদণ্ড অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ডের অর্থ নগদ পরিশোধ করায় আসামিকে সতর্ক করে তৎক্ষনাৎ খালাস দেওয়া হয়।

এসময় পাইপসহ বালু উত্তোলনের দুটি মেশিন, একটি এস্কেভেটর, উত্তোলিত বালু বোঝাই একটি ট্রাক (নম্বর-ফেনী-ট-১১-০৯২০) এবং প্রায় ৫০০০ ঘনফুট সাদা বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু উত্তোলনের মেশিন দুটি এবং বালু পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাকটি রামগড় থানার সংশ্লিষ্ট উপ-পরিদর্শকের নিকট জিম্মায় দেওয়া হয় এবং এস্কেভেটর ও ৫০০০ ঘনফুট বালু স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত