ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় কাউন্সিলরের ওপর দূর্বৃত্তদের হামলা, গ্রেফতার ১


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২০-৩-২০২৪ দুপুর ৩:১৩

নড়াইলের লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা মো ফারুক হোসেনের ওপর দূর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। হামলার সময় কাউন্সিলরের সহধর্মিণী সাবিনা ইয়াসমিনও আহত হয়েছেন। তাদেরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্হানীয় জনতা হাতেনাতে রুবেল শেখ নামে একজন দূর্বৃত্তকে ধরে গণধোলাই শেষে লোহাগড়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। 

আহত ফারুক হোসেন পৌরসভার কচুবাড়িয়া গ্রামের মৃত ইশারত শেখের ছেলে এবং জনতার হাতে আটক রুবেল শেখ পার্শ্ববর্তী রামপুর গ্রামের সোবহান শেখের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে,  লোহাগড়া পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা মো: ফারুক হোসেনসহ তার পরিবারের সদস্যরা মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত ১২ টার দিকে হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে ফারুক ও তার স্ত্রী বাড়ির প্রবেশ পথের গেট খুলে তাদের উঠানে থাকা কলাই (ডাল) পলিথিন দিয়ে ঢেকে রাখছিল। এ সময় দূর্বৃত্ত রুবেল শেখ ফারুকের বাড়িতে প্রবেশ করেই
অতর্কিত ভাবে ফারুককে (৪৫) রেঞ্জ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় ফারুকের সহধর্মিণী সাবিনা ইয়াসমিন দূর্বৃত্তদের ঠেকাতে গেলে তিনিও হামলার শিকার হন। হামলার সময় স্বামী এবং স্ত্রী দুজনে মিলে দূর্বৃত্ত রুবেল শেখকে (২৪) জাপটে ধরে ফেলে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে এবং দূর্বৃত্ত রুবেলকে গণধোলাই দিয়ে রাতেই লোহাগড়া থানা পুলিশের নিকট সোপর্দ করে। গণধোলাইয়ের শিকার রুবেল শেখ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশী হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। 

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ফারুক শেখ বুধবার দুপুরে গণমাধ্যম কর্মীদের বলেন, 'হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা আমার ওপর হামলা চালিয়েছে। আমি সৃষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি'। 

এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুলাহ আল মামুন গণমাধ্যমকর্মীদের বলেন, এ ঘটনায় রুবেল শেখ নামে একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ