দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে জি আর চাল বিতরণ করলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখা
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে “জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা” ময়মনসিংহ জেলাশাখার উদ্যোগে জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত জি আর চাল বিতরনী অনুষ্ঠান ২০২৪ এর আয়োজন করা হয়। ২০ মার্চ (বুধবার) দুপুর ২ টার সময় গৌরিপুর রেলস্টেশন সংস্থার নিজ কার্যালয়,বিতরণী কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. শাকিল আহমেদ উপজেলা নির্বাহী অফিসার গৌরিপুর উপজেলা, ময়মনসিংহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রব মোস্তাকিন, কাউন্সিলর ১ নং ওয়ার্ড,গৌরীপুর, ময়মনসিংহ, জাতীয় সাংবাদিক সংস্থা গৌরীপুরের সভাপতি মশিউর রহমান কাউছার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব
মো: আইউব আলী হাওলাদার এর সভাপতিত্বে ১০০ জন অসহায়, হতদরিদ্র , দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে জি আর চাল বিতরন করা হয়। যা প্রতিটি পরিবারকে তাদের আহার্য বাবদ ২০ কে.জি করে জি আর চাল দেয়া হয়। এ সময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কার্যালয় এর মহাসচিব মো: আইউব আলী হাওলাদার তার বক্তব্যে দৃষ্টি প্রতিবন্ধীদের দুরবস্থার কথা তুরে ধরেন, দৃষ্টি প্রতিবন্ধী মানুষ সমাজের বোঝা নয়, তাদের প্রয়োজন একটু সহযোগিতা, ভিক্ষাবৃত্তি দূরিকরনের লক্ষ্যে সরকার ও সমাজের ধণাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ করেন এবং আসন্ন পবিত্র রমজান উপলক্ষে যাকাত/ ফেরতা দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিতরন করার জন্য অনুরোধ জানিয়ে ভীক্ষাবৃত্তি থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের মুক্ত করার দাবি জানান।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ