রায়গঞ্জে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন
সিরাজগঞ্জের রায়গঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান। রায়গঞ্জ উপজেলায় ৩ হাজার কৃষকের মাঝে প্রতি জনকে ১ কেজি করে পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি, ৩ কেজি এমওপি বিতরণ করা হবে। এ সময় উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিম খান দুলাল, কৃষি সম্প্রসারণ অফিসার দেলোয়ার হোসেন, রায়গঞ্জ উপজেলা পাট চাষী সমিতির সভাপতি ভিপি শামীম সরকারসহ সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied