পাহাড়ে অস্ত্রধারীদের চাঁদা দিয়ে অবৈধ কাঠ পাচার
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিকদলগুলোর সশস্ত্র সন্ত্রাসীদের অস্ত্রসহ নানান রশদ ক্রয় করতে অর্থের যোগান দিচ্ছে পাহাড়ের অবৈধ কাঠ ব্যবসায়িরা। সন্ত্রাসীদের বিপুল অংকের চাঁদা দিয়ে তাদের প্রত্যক্ষ মদদে অত্রাঞ্চলের সংরক্ষিত বনাঞ্চল থেকে কোটি কোটি টাকার বিক্রয় নিষিদ্ধ কাঠ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করছে একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র।
স্থানীয় এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে উপরোক্ত তথ্যগুলো পাওয়া যায়। এই ধরনের অবৈধ ব্যবসায়িদের মাধ্যমে কোটি কোটি টাকা আদায় করে পাহাড়ের উপজাতীয় সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র বানানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলেও জানতে পাওয়া গেছে। ইতোমধ্যেই পাহাড়ের সন্ত্রাসীদের অর্থের যোগানদাতা অবৈধ কাঠ ব্যবসায়িদের চিহ্নিত করতে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এ কাঠ পাচার চক্রের সাথে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রধারীদের গভীর সম্পর্ক রয়েছে বলে গোপন সূত্রের মাধ্যমে জানা গেছে। অবৈধ কাঠ ব্যবসায়ি ও সন্ত্রাসীদের কোটি কোটি টাকা চাঁদা প্রদানকারিদের বিরুদ্ধে চলমান অভিযান আরো জোরদার করা হবে বলেও জানিয়েছেন নিরাপত্তাবাহিনী।
এই অবৈধ কাঁঠ ব্যবসায়ি সিন্ডিকেট দীর্ঘ দিন যাবৎ অবৈধ আসবাবপত্র এবং কাঁঠ ব্যবসায়িদের সাথে সমন্বয়ে খাগড়াছড়ির দিঘীনালা, মানিকছড়ি, রামগড়, মাটিরাঙ্গা, পানছড়ি ও রাঙ্গামাটির কুতুকছড়ি, ঘিলাছড়ি থেকে অভিনব কায়দায় অবৈধ কাঁঠ এবং আসবাবপত্র পাচার করে আসছে।
বিভিন্ন সময় নিরাপত্তাবাহিনী ও বনবিভাগের কর্মকর্তা কর্মচারীদের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কাঠ ব্যবসায়ী বলেন, পাহাড় থেকে প্রতিনিয়তই অবৈধ ভাবে কাঠ পাচার হচ্ছে। উপজাতীয় সন্ত্রাসীদের চাঁদা দিয়েই পাচার হয়ে থেকে এসব কাঠ। তিনি আরো বলেন, পাহাড়ে চাঁদাবাজী বন্ধ করা গেলে অবৈধ কাঠ পাচার বন্ধ করা সম্ভব।
সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারি বন সংরক্ষক ও বিভাগীয় কর্মকর্তা(ডিএফও) জানান, রাঙামাটি সদর জোন কর্তৃক অবৈধ কাঁঠ ও আসবাবপত্র পাচারকালে ঘাগড়া আর্মি ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে আটক করে বন বিভাগের কাছে হস্থান্তর করেন। বন আইন অনুযায়ী দায়রা ও জজ কোর্টে মামলা করা হয়।
খাগড়াছড়ি বিভাগীয় বনকর্মকর্তা জানায়, এক শ্রেনীর দুষ্টচক্র অবৈধ ভাবে কাঠ পাচারের সাথে জড়িত। বিভিন্ন অভিনব কায়দায় তারা কাঠগুলো পাচার করছে। এসব অবৈধ পাচারকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন