তালায় রসালো ফলের হাতছানি
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে-এই বাংলায় হয়তো মানুষ-হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে,হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন-আসিব কাঁঠাল ছায়ায়। কবি জীবনানন্দ দাশের মত এদেশের বহু গুণীজন কবি সাহিত্যিকেরা জাতীয় ফল খ্যাত কাঁঠাল ফলের উপর লিখে গেছেন মনোমুগ্ধকর নানা কবিতা-গান এবং উক্তি। তাই তো বছর ঘুরে আবারও সাতক্ষীরার তালা উপজেলায় ফলের রাজা রসালো ফল কাঁঠালের ধরন ভালো হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায়। উপজেলার গাছে গাছে প্রচুর কাঁঠাল ঝুলে থাকার বিষয়টি লক্ষণীয়। ভাল ফলনের পাশাপাশি বর্তমানে তরকারি খাওয়ার উপযোগী কাঁঠালের দাম আশানুরূপ হওয়ায় বিক্রেতারা বেজায় খুঁশি। সরজমিনে খোঁজ নিয়ে জানা যায, এ অঞ্চলে বাণিজ্যিক ভাবে চাষ না হলেও উপজেলার সব এলাকাতে প্রায় সর্বত্র কাঁঠাল গাছ চোখে পড়ে। এমনকি প্রতিটি বাড়ির বসত ভিটায়, রাস্তার ধারে, পুকুর পাড়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানের আঙিনায় দুই পাঁচটি করে কাঁঠাল গাছ রয়েছে। বাড়ির মালিকেরা নিজেদের চাহিদা মেটাতে মূলত বসত ভিটায় ২-৫টি কাঁঠাল গাছ রোপণ করে থাকেন। যা নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে পরিবাররে বাড়তি আয় হয়। এ ছাড়া প্রতি বছর স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার অতি সুস্বাদু কাঁঠাল যায় ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। বৈশাখের মাঝামাঝি সময়ে কিছু কাঁঠাল বাজারে উঠলেও মূলত জ্যৈষ্ঠ মাসে পাকা শুরু হয়। তবে সম্প্রতি গ্রাম গঞ্জের হাট বাজার গুলোতে কাঁচা কাঁঠাল উঠতে দেখা গেছে। ফলের রাজা বলে সবার কাছে সমাদৃত। কাঁঠাল শুধুমাত্র একটি মৌসুমি ফলই নয়। সহায়ক খাদ্য ও অর্থকরী ফসল হিসেবে স্বকীয় গুণাগুণের কারণেই নিজের জায়গা করে নিয়েছে। এলাকার গাছগুলোতে এখন ঝুলন্ত কাঁঠালে ভরে গেছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। কোথাও আবার আগাম জাতের কাঁঠাল ইচর হিসেবে তরকারি খাওয়া শুরু করেছে।উপজেলার যুগীপুকুরিয়া গ্রামের আব্দুর রউফ সরদার (৪৫) জানায়, বাড়িতে ৪-৫টা কাঁঠাল গাছ আছে। প্রতিবছর নিজেরা খেয়েও ভালো দামে কাঁঠাল বিক্রি করি। এবার ভালো কাঁঠাল হয়েছে।স্থা নীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এখানে বাণিজ্যিকভাবে কাঁঠালের চাষ হয় না ঠিকই । তবে পরিবারের চাহিদা মেটাতে এখানে প্রায় প্রতি বাড়ির আশপাশে বা পুকুর পাড়ে দুই-চারটা কাঁঠাল গাছ রোপণ করা হয়। গত বারের তুলনায় এবার কাঁঠালের ফলন ভালো। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজীরা খাতুন বলেন, ‘অধিক পুষ্টিগুণ কাঁঠালে বিটা ক্যারোটিন,ভিটামিনএ,সি,বি-১,বি-
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক