মাদারীপুরে চোরাই মোটরসাইকেলসহ ২ জন আটক
মাদারীপুরের শিবচরে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে শিবচর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের চরকান্দি এলাকার রেলওয়ে ব্রীজের দক্ষিণপাশের বেরিবাঁধের উপর হতে তাদের আটক করে পুলিশ। এ সময় তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের হচ্ছে এমন খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম অভিযান চালিয়ে
ইয়ামাহা ফেজার, ইয়ামাহা এফজে ভার্সন-০১ ও ইয়ামাহা এফজে এস ভার্সন-০২ মডেলের তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এ সময় শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার শাহজাহান শেখের ছেলে মো.রাশেদুল ইসলাম মাহিম(২৪) এবং শিবচর পৌরসভার কেরানিবাট এলাকার আক্তার হোসেন সান্টু বেপারীর ছেলে মুসা বেপারীকে(২৭) আটক করে। এছাড়া মাদবরেরচর ইউনিয়নের পোদ্দারেরচর মোড়লকান্দি গ্রামের সালাম মীরের ছেলে হাসান মীর(১৯) কৌশলে পালিয়ে যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার জানান,'আটককৃত আসামিরা বিভিন্ন জেলা হতে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
এমএসএম / এমএসএম
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়
Link Copied