ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা আত্মসাৎ

খুলনার দুই ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৮-২০২১ দুপুর ১২:৪১

সোনালী ব্যাংক খুলনা করপোরেট শাখার ১৮ কোটি ৫০ লাখ টাকা প্রতারণা করে আত্মসাতের অভিযোগে স্টার সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সালাউদ্দিন, ব্যাংকের গোডাউন কিপার আ. মান্নান হাওলাদারসহ তিনজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা অফিস। দুদকের উপ-পরিচালক মো. শাওন মিয়ার করা এ মামলা সোমবার (৬ ‍আগস্ট) খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতে নথিভুক্ত হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, স্টার সি ফুড ইন্ডাস্ট্রিজ লি. সোনালী ব্যাংক খুলনা করপোরেট শাখা থেকে প্লেজ ১৭ কোটি এবং হাইপো দেড় কোটি টাকাসহ মোট ১৮ কোটি ৫০ লাখ টাকার ঋণ গ্রহণ করে। এই ঋণের বিপরীতে জামানত ছিল গোডাউনে রক্ষিত রপ্তানিযোগ্য চিংড়ি মাছ। ব্যাংকের পক্ষ থেকে গোডাউন কিপার আ. মান্নান হাওলাদার ও সাপোর্টিং স্টাফ আ. রহিম বাবু গোডাউন রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।

স্টার সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি মো. সালাউদ্দিন ব্যাংকের গোডাউন কিপারের যোগসাজশে ২০১৭ সালের ১৫ জুলাই থেকে ১০ আগস্ট সময়কালে রপ্তানিযোগ্য চিংড়ি মাছ স্থানীয় বাজারে বিক্রি করে দেন। গভীর রাতে গোডাউন খুলে চিংড়ি মাছ পাচারকালে ব্যাংকের তৎকালীন ডিজিএম মো. আবু হোসেন শেখ (বর্তমানে অবসরপ্রাপ্ত) পুলিশের সহায়তায় গোপনে মাছ বিক্রির প্রমাণ পান। তিনি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। কিন্তু ওই ঘটনায় ব্যাংকের সিবিএর নেতারা ক্ষিপ্ত হয়ে ডিজিএমকে লাঞ্ছিত করেন এবং মিথ্যা সাক্ষ্য দিলে পুলিশ পক্ষপাতমূলকভাবে ওই মামলায় ফাইনাল রিপোর্ট দেয়।

দুদকের এজাহারে উল্লেখ রয়েছে- মো. আ. রহিম বাবু ব্যাংকের সিবিএ নেতা হওয়ায় তখনকার ডিজিএমকে এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নেয়ার হুমকি দেন। এমতাবস্থায় ডিজিএম সিবিএ নেতাদের চাপে কোনো ব্যবস্থা নিতে এবং তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি। পরে দুর্নীতি দমন কমিশন ঘটনার তদন্ত শুরু করে এবং প্রাথমিকভাবে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় স্টার সি ফুড ইন্ডস্ট্রিজের এমডি মো. সালাউদ্দিন, ব্যাংকের গোডাউন কিপার আ. মান্নান হাওলাদার ও ব্যাংক স্টাফ আ. রহিম বাবুসহ তিনজনকে আসামি করে এই মামলা দায়ের হয়।

সোনালী ব্যাংক খুলনা করর্পোরেট শাখার বর্তমান ডিজিএম শেখ শহিদুল ইসলাম এই মামলার কথা স্বীকার করে জানান, গোডাউন কিপার আ. মান্নান হাওলাদার সাময়িক বরখাস্ত আছেন। মামলার কপি পাওয়া গেলে অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, স্টার সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে ইতোমধ্যে অর্থঋণ আদালতে প্রায় ২০ কোটি টাকা ঋণখেলাপির মামলা দায়ের করা হয়েছে।

উলে­খ্য, দুদকের মামলায় এজাহারভুক্ত আসামি মো. আ. রহিম বাবু শ্রমিক লীগ নেতা ও সোনালী ব্যাংক সিবিএর সাবেক সভাপতি। দলীয় কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্তা নেয়া যায়নি বলে ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তাদের অভিযোগ। অবসরে গেলেও নতুন নির্বাচন না হওয়ায় তিনিই এখনো সিবিএ নেতা।

এমএসএম / জামান

​রাণীনগরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন এসিল্যান্ড, পাইপ জব্দ

শালিখায় সিএনআরএস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রৌমারী সীমান্তে পতাকা বৈঠকে সমাধান হয়নি, সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি

নেত্রকোণার সদর উপজেলায় প্রবাসী আজিজের খরিদা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

ভিক্ষুক বৃদ্ধা'র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার-৩

"মা" কে নির্যাতন করার অভিযোগে দুই সন্তান আটক, কারাগারে প্রেরণ। 

সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

সিংড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

রাজস্থলীতে জলবায়ু পরিবর্তন নিয়ে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘায় সাজাপ্রাপ্ত আসামি সহ ৪ জন আটক, যৌতুক আইনে সাজা ভোগ করছিলেন একজন

রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ: যেকোনো সময় ভাঙনের শঙ্কায় নির্ঘুম হাজারো মানুষের