ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

সরকার গ্রামকে শহরে রূপান্তরের কাজ করছেন : এনামুল হক শামীম


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ২৩-৩-২০২৪ দুপুর ৪:৫০

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে চলছেন। গ্রামে বসবাস করে শহরের সুবিধা ভোগ করছে। এ দেশের কৃষক-শ্রমিক, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজকে দুর্গম চরাঞ্চলের মানুষও সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পাচ্ছে। বিএনপি-জামায়াত কখনো মানুষের কথা ভাবেনি। প্রধানমন্ত্রী মানুষের কথা ভাবেন। তিনি ভূমিহীন মানুষকে ঘর উপহার দিয়েছেন।

শনিবার (২৩ মার্চ) দিনব্যাপী শরীয়তপুরের সখিপুর থানার দূর্গম চর কাঁচিকাঁটা ইউনিয়নে প্রায় ৫০ কোটি ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্মানাধীন পদ্মার তীর রক্ষাবাঁধ ও ২৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাঁচিকাঁটাবাসীদের উদ্দেশ্য এনামুল হক শামীম বলেন, আপনারা কাস্টিং ভোটের ৯৮% ভোট দিয়ে আমাকে (নৌকা) বিজয়ীকে করেছেন। আগামী ৫ বছর আপনাদের পাশে থেকে সেবা ও উন্নয়ন দিয়ে সেই ঋণ শোধ করবো, ইনশাআল্লাহ। কাঁচিকাঁটাকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় প্রকল্প চলছে। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ এসেছে। কাঁচিকাঁটার উন্নয়নে সর্বোচ্চ কাজ করা হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সরকার। এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে- তা ইতিহাসযোগ্য। এর আগে কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি। এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামেগঞ্জে রাস্তাঘাট, সেতু কালভার্টে ভরপুর যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। সকল প্রকার উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে রূপান্তর করা হবে।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যা উন্নয়ন হয়েছে ৪০ বছরে ইতিহাসে তা কেউ করে দেখাতে পারেনি। উন্নয়নের করতে চাইলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে থাকতে হবে, বাংলাদেশের উন্নয়নে আওয়ামীলীগ যা করেছে অতীতে তা কেউ কোনো দিন করে নাই। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বঙ্গবন্ধুর আদর্শ ও উদ্দেশ্য হৃদয়ে ধারণ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, উপ বিভাগীয় প্রকৌশলী মো. পারভেজ, এলজিইডির ভেদরগঞ্জের উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার,কাঁচিকাঁটা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, থানা আওয়ামী লীগ নেতা কামরুল হাওলাদার, কাওসার মোল্যা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ককন হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাড. সরোয়ার হোসেন বিপ্লব প্রমূখ।

এমএসএম / এমএসএম

এমপি আলমগীর ফরিদের প্রচেষ্টায় মহেশখালীর বৃহৎ ৫টি ইউনিয়ন ভেঙ্গে নতুন ৫ ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু

চাঁদপুরে খাবার তৈরি কারখানা সহ দুই প্রতিষ্ঠানের জরিমানা

চৌগাছার সফল লিচু চাষি আশাদুল ৬বিঘা জমির ৭৫টি গাছ হতে এ বছর ১৫ লাখ টাকার লিচু বিক্রির আশা

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন