মধুখালিতে ২ শতাধিক শিশুকে ইফতার করালো আগামীর বাংলাদেশ ফাউন্ডেশন
ফরিদপুরের মধুখালিতে ৩ শতাধিক শিশু ও রোজাদার বেক্তিকে ইফতার করালো আগামীর বাংলাদেশ ফাউন্ডেশন। গতকাল ২২ মার্চ শুক্রবার উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে, এই ফাউন্ডেশনের নির্মাণাধীন শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে এই আয়োজন সম্পন্ন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক সম্রাট এবং সহসভাপতি তানিয়া হাছান তামান্নার সার্বিক তত্ত্বাবধানে, ২০ জন স্থানীয় স্বেচ্ছাসেবীর পরিশ্রমে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন, আগামীর বাংলাদেশ ফাউন্ডেশন পরিচালিত বাটারফ্লাই স্কুল ফর ডিপ্রাইভড চিলড্রেন এর ২ শত শিশু ও তাদের অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এই আয়োজনে আর্থিক সহযোগিতা প্রদান করেন কামরুন নাহার শিখা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিরাজুল ইসলাম শের আলী (মেম্বার), গাজনা ইউনিয়ন পরিষদের সদস্য নূর হোসেন ফকির, কল্যাণী ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষক আসাদ মোল্লা,বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান আকাশ সহ অন্যান্যরা। আগামীর বাংলাদেশ ফাউন্ডেশন ২০১৫ সাল থেকে, প্রতি বছর রোজাদার ব্যক্তিদের নিয়ে ইফতার আয়োজন, করে থাকে। তাছারা মসজিদের ইমামদের ঈদের উপহার প্রদান, অসুস্থ ব্যক্তির জন্য আর্থিক সহায়তা, ঈদ সামগ্রী বিতরণ রোজার খাদ্য সামগ্রীে ইফতার ও সেহরি বিতরণ করে থাকে। এছাড়াও বিনামূল্যে সারা দেশে শিক্ষা সামগ্রি, স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, শিক্ষা প্রদান অব্যাহত রেখেছে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত