দক্ষিণখানে নকশা বহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
রাজধানীর দক্ষিণখান মোল্লাটেক এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালনা করেন রাজউকের পরিচালক (অডিট ও বাজেট) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান।
রবিবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকালে দিকে অভিযান শেষ হয়।দক্ষিণখান মোল্লাটেক এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি নির্মাণাধীন ভবনের রাজউক এর আওতাধীন জোন-২/১ এলাকায় উচ্ছেদ অভিযানসহ মুচলেকা নেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন-২/১ এর আওতাধীন দক্ষিণখান মোল্লাটেক এলাকায় রাজউক নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। আজকের রাজউকের অভিযানে নকশা বহির্ভূত কয়েকটি ভবনের বর্ধিতাংশ অপসারণসহ মুচলেকা গ্রহণ করি। একইসঙ্গে অন্যরা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ না করে সেই বার্তা দিয়ে সতর্ক করছি। রাজউকের অভিযান একটি চলমান প্রক্রিয়া। অনুমোদিত নকশা ব্যত্যয় না করে ভবন নির্মাণ করার জন্য ভবন মালিকদেরকে সচেতনত করা হয়েছে।
এসময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন-২/১ এর ভারপ্রাপ্ত অথরাইজড অথরাইজড অফিসার শাহরিয়ার সিদ্দিক, সহকারী অথরাইজড অফিসার মোঃ খাইরুজ্জামান, প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক এবং আবু হেনা, ইমারত পরিদর্শক রিফাত, আমিন কবির, মাসুদুর রহমান, আবদুল্লাহ আল মামুনসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
Link Copied