চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ
চিকিৎসা সহায়তার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান করেছে সমাজ সেবা অধিদফতর। রোববার দুপরে জেলা জেলা প্রশাসকের সেম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক একে এম গালিভ খাঁন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ,সমাজ সেবা অফিসের উপ পরিচালক উম্মে কুলসুম প্রমুখ।
সমাজসেবা অফিসের রেজিষ্টেশন অফিসার মোঃ ফিরোজ কবির এর সঞ্চালনায় জেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে ৯০ লক্ষ টাকার ১৮০ জন কে চেক প্রদান করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে ৩০ জন ক্যান্সার আক্রান্ত রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। সামাজ সেবা অধিদফতর বিশেষ প্রকল্পের আওতায় প্রতিবছর এ ধরনের মুমূর্ষু রোগীদের চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য অনুদান প্রদান করে থাকে।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার