রায়গঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের রায়গঞ্জে যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল, সেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াস হোসাইন ও আল-আমিন সরকারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে রায়গঞ্জ প্রেসক্লাব হলরুমে প্রেস ক্লাবের সভাপতি কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম খানের সঞ্চালনায় এ সংবাদ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রায়গঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল। লিখিত বক্তব্যে তিনি বলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের আগের দিবাগত রাতে একটি প্রতিদ্বন্দি প্রার্থীর পক্ষের সমর্থক সজীব আহম্মেদ মনিরসহ তাদের লোকজন রায়গঞ্জের অভি হাইওয়ে ভিলা রেষ্টুরেন্টে খেতে আসে। সেখানে তাদের সঙ্গীদের আচারণ সন্দেহজনক হলে আমরা তার প্রতিবাদ জানাই। এতে তাদের সাথে বাক-বিতন্ডা হয়। পরদিন নির্বাচনে তাদের প্রার্থী হেরে যায়। আমাদের প্রার্থী জয়ী হন। সেই আক্রোশে আমাদের রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ঘটনার পর আমাদের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ রায়গঞ্জ থানায় করা হয়। সেই অভিযোগকে কেন্দ্র করে জাতীয় ও স্থানীয় কয়েকটি সংবাদ পত্রে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি তার বক্তব্যে মিথ্যা অভিযোগ ও প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ্, যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল আকন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা