ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সলঙ্গায় মিশুক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৫-৩-২০২৪ দুপুর ৪:১১

সিরাজগঞ্জের সলঙ্গায় এক ব্যাটারিচালিত মিশুক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৫ মার্চ) সকালে নলকা-কামারখন্দ আঞ্চলিক সড়কের ঝাকরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত আরমান (২২) উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের মো: আয়নাল শেখের ছেলে। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনেরা জানান, রোববার সন্ধ্যায় নিজের মিশুকটি নিয়ে বাড়ি থেকে বের হন আরমান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করে তাকে ও তার মিশুকটি পাওয়া যায়নি। সোমবার সকালে ঝাকরি এলাকায় রাস্তার পাশে তার গলাকাটা মরদেহ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। 

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন , পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন , ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা চালক আরমানকে  গলাকেটে হত্যার পর মিশুকটি নিয়ে পালিয়ে গেছে । এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের