মধুখালীতে গাঁজা গাছ সহ এক আসামি গ্রেফতার
ফরিদপুরের মধুখালীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিরাজ হোসেনের দিকনির্দেশনায়, গাঁজার গাছ সহ এক আসামিকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। সাব-ইন্সপেক্টর সৈয়দ তোফাজ্জেল হোসেন নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
২৫ মার্চ ২০২৪ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় আসামী মোঃ ফিরোজ বিশ্বাস(৩০), পিতা-মৃত রশিদ বিশ্বাস সাং-বাগাট বিশ্বাসপাড়া থানা-মধুখালী জেলা-ফরিদপুরকে আনুমানিক ৬ ফুট লম্বা একটি গাঁজার গাছ সহ আটক করা হয় । গাছটি ধৃত আসামী ফিরোজ বিশ্বাসের বসত ঘর সংলগ্ন দক্ষিণপাশ হতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এ বিষয়ে সাব ইন্সপেক্টর সৈয়দ তোফাজ্জল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে গাঁজা গাছটির রক্ষণাবেক্ষণ করে আসছে এবং গাজা উৎপাদন করে মধুখালী উপজেলার বিভিন্ন লোকজনের নিকট বিক্রয় করে থাকে। আসামি ফিরোজ বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied