ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সলঙ্গায় মিশুক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২৫-৩-২০২৪ বিকাল ৫:৪৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরমান (২২) নামে ব্যাটারিচালিত মিশুক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) সকালে নলকা-কামারখন্দ আঞ্চলিক সড়কের ঝাকরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরমান উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের মো. আয়নাল শেখের ছেলে।পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, রোববার সন্ধ্যায় নিজের মিশুকটি নিয়ে বাড়ি থেকে বের হন আরমান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করে তাকে বা তার মিশুকটি পাওয়া যায়নি। সোমবার সকালে ঝাকরি এলাকায় রাস্তার পাশে তার গলাকাট মরদেহ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের আড়াইশ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে চালকের গলাকেটে হত্যার পর মিশুকটি নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত