ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন কর্মসূচিতে গণহত্যা দিবস পালন


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৩-২০২৪ রাত ১০:৫৬

গজারিয়াতে যথাযোগ্য মর্যাদায় বদ্ধভূমিতে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। ২৫ মার্চ সোমবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গজারিয়া ইউনিয়ন এর গোসাইরচর কবরস্থান  বধ্যভূমিতে রাষ্ট্রের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসক  উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার । এরপর উপজেলা পরিষদ, গজারিয়া থানা  পুলিশের পক্ষে পুলিশ পরিদর্শক (তদন্ত) এ টি এম আক্তারুজ্জামান, গজারিয়া ইউনিয়ন পরিষদ এর পক্ষে গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফি উল্লাহ শফি, শহীদ পরিবারের পক্ষে থেকে শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গজারিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এ টি এম আক্তারুজ্জামান, গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফি উল্লাহ শফি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম জয়, গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু ছাঈদ মল্লিক, গজারিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের মিয়া, গজারিয়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ সুমন সিকদার, মোঃ লিটন মিয়া   নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ