ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস - ২০২৪ পালিত


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৩-২০২৪ দুপুর ১২:৩

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৪ পালিত হয়েছে। 

মঙ্গলবার সকালে গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল  মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার শ্বেত পায়রা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে, বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা সহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৬ টায় গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচি শুভ সূচনা হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। পরে উপজেলা পরিষদ চত্বরে শহীদদের স্মৃতি পুস্পস্তবক অর্পন করা হয়।

কুজকাওয়াজে অংশগ্রহণ করেন পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স, রোভার স্কাউট ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার  এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রাজীব খান,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফি উল্লাহ শফি,  ইমামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুজ্জামান খান জিতু, বাউশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, টেঙ্গারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুল হাসান ফরাজী, বীর মুক্তিযোদ্ধা খালেক আলো, বীর মুক্তিযোদ্ধা তানেস উদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সেকান্দর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু ছাঈদ মল্লিক,  উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকবৃন্দ ও সুধিজনরা।

এমএসএম / এমএসএম

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ