ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের সাথে মত বিনিময় সভা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৭-৩-২০২৪ দুপুর ৩:২

সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ সভা বাস্তবায়ন করে। 

বুধবার (২৭ মার্চ ২০২৪) বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর উপসচিব আবু রাফা মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। 

এ সময়, খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের,খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ,সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার হাওলাদারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা,হেডম্যান,কারবারি,সাংবাদিক,শিক্ষার্থীরাও এতে অংশ নেন। 

মতবিনিময় সভায় সুশাসন প্রতিষ্ঠায় দায়িত্ব পালন,যথাযথ নিয়ম অনুসরণ করাসহ শুদ্ধাচারে নিজেদের ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় চাকরির ক্ষেত্রে নিজেদের করণীয়,দায়িত্ব পালনের সাথে সাথে নিষ্ঠা,সচেতনতা,নির্দেশনা,সহনশীলতা,দুর্নীতি প্রতিরোধের মধ্য দিয়ে এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত