ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

চৌগাছায় গোয়ালে আগুন দুই গরুর মৃত্যু


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২৭-৩-২০২৪ দুপুর ৩:২৪

যশোরের চৌগাছায় কৃষকের গোয়াল ঘরে ভয়াবহ আগুন লেগে দুইটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে, আগুনে পুড়ে মারাত্মক আহত হয়েছে আরও তিনটি গরু ও দুইট ছাগল। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার স্বরুপদাহ গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টায় সফল হলেও বাঁচাতে পারেনি দুটি গরু। আগুনে ক্ষতির পরিমান প্রায় পাঁচ লাখ টাকা। এ ঘটনায় আহত হয়েছেন ভুক্তভোগী কৃষক, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে কি কারনে আগুন তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অন্য দিনের মতই রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমাতে যান স্বরুপদাহ গ্রামের পশ্চিমপাড়া মহল্লার মৃত হেলাল উদ্দিনের ছেলে কৃষক তাহাজ্জেল হোসেন ভদু (৬০)। রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে গোয়াল ঘরের বাঁশ ফেটে উঠা শব্দ ও গরুর চিৎকারে কৃষকের ঘুম ভেঙ্গে যায়। এ সময় তিনি ঘর থেকে বাইরে এসে গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার দেয়। তার ডাক চিৎকারে মহল্লার লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে সফল হয় তবে দুইটি গরু তৎক্ষনে আগুনে পুড়ে মারা যায়। মারা যাওয়া গুরুর মুল্য আনুমানিক দেড় লাখ টাকা বলে জানান কৃষক তাহাজ্জেল হোসেন। গোয়াল ঘরে আগুন দেখে গরু ছাগল বাঁচাতে জলন্ত আগুনে ঝাপ দেয় কৃষক তাহাজ্জেল। তবে শরীর কিছু অংশ অল্প পুড়ে গেলেও তিনি শংকামুক্ত বলে জানা গেছে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে আছেন।

কৃষক তাহাজ্জেল হোসেন বলেন, কি ভাবে আগুন লেগেছে তা বুঝে উঠার কোন উপাই নেই। গোয়াল ঘর থেকে রান্না ঘর অনেক দুরে, গোয়াল ঘরে কোন মশার কয়েল কিংবা ধুয়া তৈরীও করা হয়নি এমনকি বৈদ্যুতিক কোন লাইনও সেখানে নেই। তাহলে কি ভাবে আগুনের সূত্রপাত তা কারও বুঝে আসছে না। আগুনের এই ঘটনায় দুটি গরুর মৃত্যুসহ আগুনে পুড়ে তিনটি গরু ও দুইটি ছাগল মারাত্মক আহত হয়েছে। আহত পশুদের যথাযথ চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ ঘটনায় ক্ষতির পরিমান প্রায় ৫ লাখ টাকা বলে জানা গেছে। চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই লোকমান হোসেন বলেন, আগুনে পুড়ে গরু মারা যাওয়া ও আহতের খবর পেয়েছি। থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছেন। এ ঘটনায় থানায় এখনও কেউ কোন অভিযোগ করেননি। 

এমএসএম / এমএসএম

চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মালচিং পদ্ধতিতে শসা চাষে সফলতার গল্প

ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত

এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: মীর হেলাল

শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি

ধামইরহাটে মাদক বিরোধী ঝটিকা অভিযানে ধান ক্ষেতে উদ্ধার হলো সাড়ে ৬ হাজার লিটার চোলাইমদ

ধামইরহাটে পুষ্টি সপ্তাহ উদ্বোধন

আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

পত্নীতলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন

সাভারে ইনসাব'র উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন মাসুদ রানা পলিন

গজারিয়া পুকুরপাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন: পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়