ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মাদারীপুরে সাজ্জাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেফতার ৩


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৭-৩-২০২৪ বিকাল ৫:৩৫

মাদারীপুরে চারটি অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত ও তিনটি মামলায় পরোয়ায়ানাভুক্ত পলাতক এক আসামিসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে খুলনার সোনাডাঙা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলো, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের শহীদ সূয্যমনি সড়ক এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৫), একই ইউনিয়নের খৈয়রভাঙ্গা এলাকার মৃত চাঁন মিয়া কাজীর ছেলে জামাল কাজী (৪২) ও দেরাজ উদ্দিন হাওলাদারের ছেলে হায়দার হাওলাদার (৩৫)। এর মধ্যে চারটি অর্থ আত্মসাৎ মামলায় প্রায় আড়াই বছরের সাজাপ্রাপ্ত ও তিনটি মামলায় পরোয়ায়ানাভুক্ত আসামি মো. রফিকুল ইসলাম, মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি জামাল কাজী ও ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি হায়দার হাওলাদার।
বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে খুলনার সোনাডাঙা এলাকায় পরিচয় গোপন করে প্রায় গত চার বছর ধরে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ একজন পরোয়ানাভুক্ত আসামি বসবাস করছে। পরে সদর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুর হক ও সৈয়দ হাসিব আহমেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল খুলনার সোনাডাঙা এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে। এরপর বুধবার দুপুরে আদালতে মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, চারটি মামলায় সাজাপ্রাপ্ত ও তিনটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রফিকুল নিজের পরিচয় গোপন করে খুলনায় আশ্রয় নিয়েছিল। একই কাজ করেছিল সাজাপ্রাপ্ত আরেক আসামি জামাল ও হায়দার। তাদের গ্রেফতারের পর আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

শরণখোলায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু: নিথর দেহের পাশে কাঁদছিল দুই মাসের শিশু, চিরকুট উদ্ধার

আলফাডাঙ্গায় জুলাই শহিদ দিবস পালিত

জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার, গ্রেফতার ২

গজারিয়ায় ৪১নং গোসাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পেলেন ট্যালেন্টপুল বৃত্তি

সুন্দরবনে মাছের নিরাপদ প্রজনন: চোরাশিকার ঠেকাতে ১০ খালের মুখ বন্ধ করল বন বিভাগ

জাতীয়করণের ৮ বছর পরও জনবল সংকটে ধুঁকছে কর্ণফুলী সরকারি কলেজ

মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ী খুন

পত্নীতলায় নারী মাদক ব্যবসায়ী আটক

কাউখালীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালক নিহত

ফাইনালে আর্জেন্টিনা: চাঁদপুরে সমর্থকদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

আত্রাইয়ে ইউএনও’র নেতৃত্বে মোবাইল কোর্ট: ৭০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত