ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দামুড়হুদায় অবৈধভাবে মাটিকেটে বিক্রির অপরাধে ভূমিদস্যু আজুহারের জরিমানা


 জাহাঙ্গীর আলম  photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ২৭-৩-২০২৪ রাত ৯:৫৪
চুয়াডাঙ্গা জেলার  দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের তারিনিপুর গ্রামে অবৈধভাবে ফসলি জমির পাশ থেকে মাটি কেটে বিক্রির অপরাধে ভূমিদস্যু আজুহার কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে জরিমানা করা হয়। 
 
ভূমি অফিস সুত্রে জানাগেছে, উপজেলার তারিনিপুর গ্রামের মৃত রহিম মন্ডলের ছেলে ভূমিদস্যু আজুহার (৪২) তারিনিপুর মাঠে ফসলি জমির পাশ থেকে বিনা অনুমতিতে মাটি উত্তোলন করে বিক্রি করার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 
 
স্থানীয় সুত্রে জানাগেছে, আজুহার বীর দর্পে ফসলি জমির পাশ থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে এবং বলে দামুড়হুদা উপজেলার সব প্রশাসন আমার পকেটে। রাজনৈতিক নেতারা আমার পক্ষে আছে, টাকা দিয়ে আমি সব কিনে নিয়েছি, আমার এই মাটি খোলাই কেউ আসবে না। সবাইকে ম্যানেজ করে ফেলেছি। মাটিকাটা বন্ধ এবং জরিমানা করার কারণে তারিনিপুর গ্রামবাসী উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন। কারণ প্রতিদিন ২০-২৫ টলি মাটি বহন করে গ্রামের মধ্য দিয়ে এই রোজা রমজান মাসে গ্রামের মধ্য দিয়ে বীর দর্পে দাপিয়ে বেড়াতো। যার কারনে গ্রামের ছোট বাচ্চাদের নিয়ে গ্রামবাসী খুবই সমস্যায় পড়ে গিয়েছিল, গ্রামবাসী একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। 
 আজুহার গ্রামে প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করত না। 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা কমিশনার ভূমি সজল কুমার দাস। সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার একটি চৌকস টিম।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়