কালকিনিতে হাতবোমা বিস্ফোরনে নিহত ১, আহত ২
মাদারীপুরের কালকিনিতে হাতবোমা বিস্ফোরনে মো. মোদাচ্ছের শিকদার-(৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে কমপক্ষে দুইজন। আহতদেরকে উদ্ধার করে বরিশালের একটি হাসপাতালে ভর্তি করা হয়। নিহত মোদাচ্ছের রবিশালের মুলাদি উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের মোছলেম শিকদারের ছেলে। আজ বুধবার দুপুরে কালকিনির উপজেলার সিডিখাঁন ইউনিয়নের নতুন চরদৌলা খান গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিডিখান গ্রামের ইউনুছ সরদার নামে এক ব্যক্তির বাড়িতে বসে হাতবোমা বানাচ্ছিলেন মোদাচ্ছের হাওলাদারসহ তিন-চার জন। এ অবস্থায় দুপুরের দিকে বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয় তিনজন। পরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মোদাচ্ছের শিকদার মারা যায়। এসময় হারুন ঢালী ও দাদন ঢালী নামে আরও দুই জন গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে বরিশালের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে কোন কারণে তারা হাত বোমা তৈরি করছিলেন সে বিষয় এখনও জানা যায়নি। তবে ঘটনার পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, বিষয়টি নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। তবে যে বাড়িতে বোমা তৈরি হচ্ছিল তাকেও আইনের আওতায় আনা হবে
এমএসএম / এমএসএম
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়
Link Copied