ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

উল্লাপাড়ায় প্রেমের টানে ছেলের বাড়িতে মেয়ে অবস্থান নেওয়ায় বাড়িঘর ভাঙ্গচুর ও লুটতরাজের অভিযোগ


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২৮-৩-২০২৪ দুপুর ২:৫৩


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর থানার বরহর ইউনিয়নের বোয়ালিয়া মওড়া এলাকায় প্রেমের টানে কিশোরী ছেলের বাড়িতে অবস্থান নেওয়ায় মেয়ের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে ছেলের বাড়িতে ভাঙ্গচুর ও লুটতরাজের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে ভুক্তভোগী ছেলের বাবা উল্লাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানাজায়,  মওড়া এলাকার শাহিন আলমের ছেলে সম্রাট(১৭)  এর সাথে একই এলাকার সুজাব আলীর মেয়ে রজনী খাতুন (১৬) এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত দু মাস আগে প্রেমের টানে পরিবারের অগোচরে উধাও হয়ে যায় সম্রাট ও রজনী। এতে কিশোরী রজনীর বাবা অপহরণ ও ধর্ষনের মামলা করলে উল্লাপাড়া থানার পুলিশ সম্রাটের বাবা শাহিন আলমকে আটক করে  জেল হাজতে প্রেরণ  করেন। দীর্ঘ একমাস অতিবাহিত হলে জামিনে বের হয়ে শাহিন আলম ছেলে ও মেয়েকে খুজে বের করে উল্লাপাড়া থানার সোপর্দ করেন। কোর্ট 
উক্ত মামলায় সম্রাট নাবালক হওয়ায় তাকে কিশোর সংসধনাগাড়ে পাঠিয়ে দিয়ে রজনীকে তার বাবার হাতে তুলে দেয়। 

গত ২৭ মার্চ সন্ধায় রজনী খতুন পরিবারের অগোচরে  আবার শাহিনের বাড়িতে গিয়ে অবস্থান নেয়। এতে ক্ষিপ্ত হয়ে রজনীর বাবা সুজাব আলী (৪৫) ও তার ভাই মোঃ শাকিল আহমেদ  (২৫) ও তার চাচা মামুন হোসেন (৪২) সহ অঙ্গাতনামা  ১০ থেকে ১২ জন শাহিন আলমের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙ্গচুর ও লুটাপাটের ঘটনা ঘটিয়ে রজনীকে নিয়ে যায়। 

এ বিষয়ে, ভুক্তভোগী শাহিন আলম জানান, প্রেমের সম্পর্কের জেরে  বেশ কয়েকবার রজনী আমার  বাড়িতে ও সিরাজগঞ্জ রোডে আমার ছেলের কর্মস্থলে  গেলে  সুজাব আলীকে ঢেকে আমি রজনীকে দিয়ে দেই বুঝিয়ে শুনিয়ে রাখার জন্য যেহেতু দুজনেই নাবালক। 

কিন্তু আমাদের অগোচরে দুজনই পালিয়ে যায় এতে সুজাব আলীকে আমার বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলা দেয়। এতে উল্লাপাড়া থানা পুলিশ আমাকে আটক করে  জেলহাজতে প্রেরন করেন। আমি জামিনে বের হয়ে এসে সমজোতার চেষ্টা করলে তারা মেয়ে বের করে দিলে মামলা তুলে নিবে আশ্বাস দিলে অনেক খোজাখুজির পর ছেলে ও মেয়েকে বের করে থানায় সোপর্দ করি। বর্তমানে আমার ছেলে জেলহাজতে আছে। তারা মামলা তুলে না নিয়ে বিভিন্ন প্রকার হুমকি দামকি অব্যাহত রেখেছে। গতকাল সন্ধায় আমাদের অগোচরে রজনী আমার ছেলের ঘড়ে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমরা বের হতে বললেও বের হয় না। কিছুক্ষনের মধ্যেই সুজাব ও তার ছেলেসহ  ১০/১২ জন কিছু বুঝে উঠার আগেই  আমার বাড়িঘর ভাঙ্গচুর করে সিরাজগঞ্জের রোডের বাড়ির ঘরের ক্ষতিপুরনের ৩ লক্ষ্য ৬৪ হাজার নগদ টাকা ছিনিয়ে নিয়ে মেয়েকে নিয়ে চলে যায়। আমাকে বিভিন্ন প্রাকার হুমকি ধামকি অব্যহত রেখেছে। আমি প্রসাশনের কাছে উপযুক্ত বিচার চাই। 

এ বিষয়ে , রজনীর চাচা মামুন বলেন,  আমরা মেয়েকে জোরপূর্বক ধরে এনেছি কিন্তু বাড়িঘর ভাঙ্গচুর ও লুটতরাজের মত কোন ঘটনা ঘটে নি । আমাদের মেয়ে ১০ বার এই ছেলের সাথে গেলেও মেনে নেওয়া সম্ভব না। এ বিষয়ে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন,  অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।৷ 

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত