ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বৈসাবী ও বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৮-৩-২০২৪ দুপুর ৩:১৫

পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈসু,সাংগ্রাই,বিঝু (মধ্যাক্ষর বৈসাবি) ও বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার (২৮ মার্চ ২০২৪) পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। 

পাহাড়ের ঐতিহ্যবাহী এই উৎসকে আরো প্রাণবন্ত করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করে আয়োজনের নানা দিক তুলে ধরা হয়। এ সময় দিক নির্দেশনা,প্রস্তুতি,উপস্থিতি,র‌্যালিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

এতে সকল সম্প্রদায়ের বর্ণিল ঐতিহ্যবাহী প্রশাকে এই র‌্যালিতে অংশ নেবেন। "ধর্ম যার যার উৎসব সবার"এ স্লোগানকে আরো উৎজীবিত করে তুলবে বলে মন্তব্য করেন বক্তারা। 

এতে, টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চকমা,খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী,নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার এস. এম নুরুন্নবী,খাগড়াছড়ি রিজিয়নের প্রতিনিধি (ডিকিউ) মেজর রেজাউল করিম,খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন,পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ,জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা,সাংবাদিকরা এতে অংশ নেন। 

এতে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,নিলোৎপল খীসা,খোকনেশ্বর ত্রিপুরা, হিরন জয় ত্রিপুরা,ক্যজরী মারমা এতে অংশ নেন। 

বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে বৈসাবির আনন্দঘন এ উৎসবমুখর আয়োজন চলবে ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত। ৫ এপ্রিল সকাল ৯টায় খাগড়াছড়ি টাউন হল থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে ক্ষুদ্র নৃ-গোষ্টি সাংস্কৃতিক ইনস্টিটিউটে প্রাঙ্গনে এসে শেষ হওয়ার কথা রয়েছে। বৈসাবি উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রাঙ্কণ প্রতিযোগিতা,খেলাধুলা থেকে শুরু করে নানা আয়োজন থাকবে এ উৎসবকে ঘিরে।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত