ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গুইমারায় মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৮-৩-২০২৪ দুপুর ৩:৫৫

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মাসিক আইন শৃঙ্খলা সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী। মাসিক সাধারণ সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। 

বৃহস্পতিবার (২৮ মার্চ ২০২৪) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভায় উপস্থিত ছিলেন,  গুইমারা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,  গুইমারা থানার এএসআই (নিঃ) জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ^াস,  মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, মৎস্য কর্মকর্তা দিপন চাকমা, গুইমারা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদাক মারমা,  গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান কার্বারী ও গণমাধ্যম কর্মীরা।

মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভায় অতিথিরা বলেন, কোথাও কোনো অনিয়ম দূর্নীতি হতে দেখলে প্রশাসনকে অবহিত করতে হবে। কোনো অনিয়মকে ছাড় দেওয়া হবে না। যারাই অনিয়ম দূর্নীতির সাথে জড়িত থাকুক সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ যথা সময়ে করার জন্য সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়। সবশেষ পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ব্যবসায়ীদের উদ্দেশ্যে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত