ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২৮-৩-২০২৪ দুপুর ৪:৪৭
 যশোরের চৌগাছা বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে ২ ব্যবসায়ীকে ২০ হাজার ৫’শ টাকা টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে চৌগাছা বাজারের বিভিন্ন সড়ক সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালন করা হয়। 
অভিযানে মিন্টু এন্টারপ্রাইজে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় দোকান মালিক মনিরুজ্জামান মিন্টুকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এছাড়া অপরিপক্ক কলা রাসায়নিক দ্রব্য দিয়ে পাকিয়ে বিক্রির অভিযোগে ফলের দোকান মালিক শরিফুল ইসলামকে ৫’শ টাকা জরিমানা করার পাশাপাশি বিক্রির উদ্দেশ্যে মজুদকৃত কলা নষ্ট করে ফেলে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে অর্থদÐ করা হয়েছে। তিনি বলেন এই অভিযান অব্যহত থাকবে।
অভিযানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ