ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বটিয়াঘাটায় উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল ৫জন প্রার্থী


গাজী তরিকুল ইসলাম, বটিয়াঘাটা photo গাজী তরিকুল ইসলাম, বটিয়াঘাটা
প্রকাশিত: ২৮-৩-২০২৪ দুপুর ৪:৪৯

বটিয়াঘাটার জলমা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শুন্য পদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৫জন প্রার্থী। দাখিল করার শেষ তারিখ গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত যে সকল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, সাবেক ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার কার্তিক, উপজেলা যুবলীগনেতা পলাশ রায়, যুবলীগনেতা মোঃ বেলাল হোসেন, তরুন সমাজসেবক সুমন রায়, প্রয়াত ইউপি সদস্য'র পুত্র মোঃ আশিক সরদার। গত ১২ মার্চ-২০২৪ মঙ্গলবার উক্ত শুন্য পদে উপ-নির্বাচনে ২৮ এপ্রিল রবিবার নির্বাচনের দিন ধার্য করে তফসিল ঘোষনা করেছে উপজেলা নির্বাচন অফিস। নির্বাচনী অফিস সূত্রে প্রকাশ, গতকাল ২৮ মার্চ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিরের শেষ দিন, ১ এপ্রিল সোমবার মনোনয়নপত্র যাঁচাই-বাঁছাই, ৮ এপ্রিল সোমবার মনোনয়ন প্রত্যাহার, ৯ এপ্রিল মঙ্গলবার প্রতীক বরাদ্দ এবং আগামী ২৮ এপ্রিল রবিবার নির্বাচনের দিন ধার্য করে উক্ত তফশিল ঘোষনা করে নির্বাচন অফিস। উল্লেখ্য গত ২০২১ সালে ইউপি নির্বাচনে জলমা ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে রেজাউল সরদার রেজা ইউপি সদস্য হিসাবে নির্বাচিত হন। ২০২৩ সালের শেষের দিকে ইউপি সদস্য রেজাউল সরদার রেজা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করলে উক্ত পদটি শুন্য হয়। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান