চৌগাছায় বাস থেকে নামতে গিয়ে চাকার তলে পড়ে হেলপার নিহত
যশোরের চৌগাছায় যাত্রীবাহী চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকার তলে পড়ে অপর এক বাসের হেলপার নিহত হয়েছে। নিহত হেলপার উপজেলার আসিংড়ী পুকুরিয়া গ্রামের আকবর আললীর ছেলে শামীম রেজা (২৭)। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১২ টায় চৌগাছা-যশোর সড়কের চৌগাছা ফিলিং স্টেশনের সামনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী বাসের এক যাত্রী জানান, যশোরের উদ্দেশ্যে বাসস্ট্যান্ড থেকে ঢাকা মেট্রো-জ-০৪-০৭১৬ নম্বরধারী বাসটি ছেড়ে আসে। প্রতিমধ্যে চৌগাছা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসের দরজা দিয়ে শামীম রেজা চলন্ত অবস্থায় নেমে পড়ে। কিন্তু নামার সাথে সাথে ধাক্কা লেগে সে বাসের পিছনের চাকার তলে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারপরও স্থানীয়রা উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে যায়।
নামপ্রকাশে অনিচ্ছুক বাসের স্টাটার জানান, নিহত শামীম রেজা অনিয়মিত হেলপার ছিল। যে বাসে দুর্ঘটনা ঘটেছে সেই বাসের সে হেলপার না। যখন যে বাসে কাজ হয় সেই বাসেই হেলপারের কাজ করে। তিনি আরো বলেন, নিজের প্রয়োজনে সে নামতে যাই। তবে সিগনাল বাদে তার নামা ঠিক হয়নি।
থানার এস আই লোকমান হোসেন জানান, বাস থেকে নামতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। বাসের পিছনের চাকায় তার মাথাটি আঘাতপ্রাপ্ত হয়। আর এতেই তার মৃত্যু হয়। নিহতের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ
মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়
দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ
মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে
নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার
অবশেষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ
ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।
গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক
চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড
পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ
Link Copied