শিবচরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
মাদারীপুর জেলার শিবচরে ড্রাম ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৮ মার্চ) সকালে উপজেলার পাঁচ্চর-মাদবরেরচর আঞ্চলিক সড়কে দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় নিহত চালকের নাম মো.জাকির হোসেন(৪৫)। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর এলাকার মানিক হাওলাদারে ছেলে। তিনি শিবচর উপজেলার হাজিপুর এলাকার মতি মোল্লার বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে যাত্রী নিয়ে মাদবরেরচর হাটের উদ্দেশ্যে রওনা দেন ভ্যানচালক জাকির হোসেন। হাটের কাছাকাছি এলে মাটি বোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানের চালক জাকিরসহ মোহাম্মদ খান (৫৫) নামের এক যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহত মোহাম্মদ খান রয়েল হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাটি ভর্তি ড্রাম ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied