ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আইন মুট কোর্ট আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেতৃত্ব দিচ্ছেন যশোরের মেয়ে তাসকিন তনিকা


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২৯-৩-২০২৪ দুপুর ৩:৫৮
চৌগাছা (যশোর) প্রতিনিধি \ আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস  কর্তৃক পরিচালিত ফিলিপ সি. জেসাফ ইন্টারন্যাশনাল আইন মুট কোর্ট প্রতিযোগিতা-২০২৪ এ নেতৃত্ব দেয়ার গৌরব অর্জণ করেছেন যশোরের মেয়ে ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের আইনের মেধাবী ছাত্রী তাসকিন তনিকা। 
প্রতিযোগিতায় ১’শটি দেশের ৭’শটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রছাত্রীবৃন্দ অংশগ্রহন করবেন। ইতোমধ্যে প্রতিযোগিতার ন্যাশনাল রাউন্ড সম্পন্ন হয়েছে। ইন্টারন্যাশনাল রাউন্ড প্রতিযোগিতা আগামী ৩০ মার্চ থেকে ৬ এপ্রিল আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। 
প্রতিযোগিতাটি আন্তর্জাতিকভাবে বহুসংখ্যক প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় দ্বারা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মুট কোর্ট প্রতিযোগিতা হিসাবে বর্ণনা করা হয়েছে। একই সাথে এটি গ্র্যান্ড ¯ø্যাম বা প্রধান মুটগুলির মধ্যে একটি বলে বিবেচিত হয়।
তাসকিন তানিকা যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর গ্রামের ও যশোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাড. এবিএম আহসানুল হকের একমাত্র কন্যা। একই সাথে ঢাকার ভিকারুননিসা নূন স্কুল, বেইলি রোড় শাখার এসএসসি ও এইসএসসির ছাত্রী ছিলেন।
এদিকে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সুনাম ও মর্জাদা অক্ষুন্ন রাখতে প্রতিযোগিতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তাসকিন তনিকা। 

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ