ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

সখিপুরের কাঁচিকাটায় সংঘর্ষের ঘটনায় দুই গ্রুপের পাল্টাপাল্টি মামলা


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ৩০-৩-২০২৪ দুপুর ১:৩৯

শরীয়তপুরের সখিপুর থানাধীন দুর্গম চরাঞ্চল কাঁচিকাটা ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

২৮ মার্চ সকালে কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান ৬০ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাত নামা ২৫০ থেকে ৩০০ জনের নাম উল্লেখ্য করে সখিপুর থানায় মামলা করার পর তার বিপক্ষ পরাজিত প্রার্থী কামরুল ইসলাম হাওলাদার অন্য একটি মামলা দায়ের করেন। কামরুল ইসলাম হাওলাদারের মামলায় ৫৬ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামী করা হয়েছে।
ফলে পুরো কাঁচিকাটা ইউনিয়ন পুরুষ শূন্য হয়ে পড়েছে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আহত অবস্থায় উভয় গ্রুপের ১৮ থেকে ২০জন চাঁদপুর, মুন্সিগঞ্জ, ঢাকা সহ বিভিন্ন জেলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানাগেছে, গত ২৭ মার্চ পদ্মা নদীতে মাছ ধরা ও অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঁচিকাটা ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান নুরুল আমিন এবং পরাজিত চেয়ারম্যান কামরুল হাওলাদার ও কাউসার মোল্যার সমর্থকদের মাঝে ব্যাপক মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। দিনব্যাপী ধাওয়া ও পাল্টা-ধাওয়ায় উভয় পক্ষের ১৮-২০ জন লোক ব্যাপক আহত হয়। বাড়ি বাড়ি গিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। শত শত মানুষ নদী সাঁতরে সংঘর্ষের ঐ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। সংঘর্ষে দ্বীপ ইউনিয়নটির পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ ও চাঁদপুরের অনেক ভাড়াটে লোকজন বন্দুক, ককটেল, রাম দা সহ অংশ নেয় বলে পাল্টাপাল্টি অভিযোগ তোলে দুই পক্ষ।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই মামলা দায়ের করেছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ৯ মার্চ কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চশমা প্রতীকের প্রার্থী কামরুল ইসলাম হাওলাদারকে মাত্র ৬৭ ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হোন আনারস প্রতীকের প্রার্থী নুরুল আমিন দেওয়ান। এরপর থেকেই বিজয়ী ও পরাজিতদের মাঝে ক্ষোভ ও আক্রোশ বিরাজ করছিলো।

এমএসএম / এমএসএম

এমপি আলমগীর ফরিদের প্রচেষ্টায় মহেশখালীর বৃহৎ ৫টি ইউনিয়ন ভেঙ্গে নতুন ৫ ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু

চাঁদপুরে খাবার তৈরি কারখানা সহ দুই প্রতিষ্ঠানের জরিমানা

চৌগাছার সফল লিচু চাষি আশাদুল ৬বিঘা জমির ৭৫টি গাছ হতে এ বছর ১৫ লাখ টাকার লিচু বিক্রির আশা

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন