ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরের লালপুরে ময়না যুদ্ধ দিবস পালিত


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ৩০-৩-২০২৪ দুপুর ১:৪০

মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নাটোরের লালপুরের ঐতিহাসিক ময়না যুদ্ধ  দিবস লালপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আজ শনিবার (৩০ মার্চ) নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়।

কর্মসূচির শুরুতেই জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা, শোক পতাকা ও দলীয় পাতাকা উত্তোলন করা হয়। এরপর ময়না স্মৃতি স্তম্ভে ১৯৭১ সালের ৩০ মার্চ ময়নার জনযুদ্ধে হানাদার বাহিনীর হাতে নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পন করা হয়।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান  ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, ওয়ালিয়া ইউপি সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলার মুক্তিযোদ্ধাগন, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা