ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সিরিজ বোমা হামলার প্রতিবাদে সাটুরিয়ায় বিক্ষোভ সমাবেশ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৭-৮-২০২১ দুপুর ৪:৩০

২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী ভয়াবহ সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানিকগঞ্জের সাটুরিয়ায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাটুরিয়া সৈয়দ কালুশাহ বিশ্ববিদ্যালয় কলেজের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শামীম হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি এমএ সিফাত কুরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমুখ।

এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো বলেন, ১৭ আগস্টের এই দিনে জঙ্গিরা দেশে একযোগে বোমা হামলা চালায়। এ হামলার মাধ্যমে তারা দেশকে অশান্ত করতে চেয়েছিল। এটি একটি জঘন্যতম ঘটনা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের মাটিতে জঙ্গিদের কোনো ঠাঁই নেই। সমস্ত জঙ্গিকে খুঁজে বের করে এ দেশের মাটি থেকে শিকড়সহ উপড়ে ফেলতে হবে। এ সময় তিনি জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা পরিহার করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য ও হরগজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাল মিয়া, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, হরগজ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জ্যোতি, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, বরাইদ ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, তিল্লী ইউপি চেয়ারম্যান মো. মোরছালিন বাবু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মঞ্জুরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম, সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শেখ মো. ইমারত হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধ।

সমাবেশ শেষে  ৮০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়। 

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ