ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে বিনামূল্যে চাল বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩০-৩-২০২৪ দুপুর ৩:৩৬

মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ঈদ উল ফিতর উপলক্ষে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।উপজেলার ধামাইনগর ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ  ২ হাজার ৬ শত পরিবারের মাঝে বিনামূল্যের ভিজিএফ’র এসব চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সকালে ধামাইনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও   দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রতি পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ’র চাল দেওয়া হয়।
বিনামূল্যে ১০ কেজি চাল পাওয়া ইউনিয়নের বাসিন্দা রেবেকা বেগম জানান, সামনে ঈদ এই ঈদে আমাদের পরিবার নিয়ে বেশ কয়েক দিন এই চাল খেতে পারবো। আমাদের এই সুবিধা দেওয়ার জন্য চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই।ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যের ১০ কেজি করে চাল সুন্দরভাবে বিতরণ করা হয়েছে। উপহারের চাল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা। দরিদ্র মানুষের মাঝে সঠিক ভাবে এ উপহার পৌছে দিতে পেরে আমি অনেক খুশি।
চালগুলো যেন সঠিক মানুষগুলোর হাতে ভোগান্তি ছাড়াই তুলে দিতে পারি সে জন্য ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ড ভিত্তিক আলাদা আলাদা স্থান ভাগ করে স্ব স্ব ওয়ার্ডের ইউপি সদস্যদের তত্ত্বাবধানে তালিকা অনুসারে চালগুলো বিতরণ করেছি। এই চালগুলো পেয়ে ইউনিয়নের দরিদ্র মানুষদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মো. রোজিন পলাশ,ট্যাগ অফিসার জাহানারা খাতুনসহ সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের