ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তালায় শিক্ষকের পিটুনিতে পা ভাঙল মাদ্রাসা ছাত্র'র


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৩০-৩-২০২৪ দুপুর ৪:২০
 সাতক্ষীরার তালা উপজেলায়  শিক্ষকের  বেধড়ক পিটুনিতে  পা ভেঙেছে  সাবের হোসেন নামে (১২) নামে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রের। আহত ওই ছাত্র বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। সাবের হোসেন উপজেলার যগীপুকুরিয়া গ্রামের আব্দুর রউফ মোড়লের ছেলে বলে জানা যায়।অভিযুক্ত শিক্ষক হলেন, পাটকেলঘাটার মিফতাহুল উলুম মাদ্রাসার সহকারী- শিক্ষক শেখ কামরুল ইসলাম ওরফে লিটন। এর আগে গত শনিবার সকালে মাদ্রাসায় ঘটনাটি ঘটে। ঘটনার সাতদিন অতিবাহিত হওয়ায়   কোন সুরাহ না পেয়ে অবশেষে সাংবাদিকদের দারস্থ হওয়া 
ভুক্তভোগীর পিতা আব্দুর রউফ বলেন, গত শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ছেলে সাবের কে নির্মম ভাবে পেটান শিক্ষক কামরুল।পরে তিনি ছেলেকে নিয়ে পার্শবর্তী ক্লিনিকে নিয়ে ভর্তি করেন।এরপর  পরীক্ষা নিরিক্ষা শেষে তিনি  জানতে পারেন তার ছেলের ডান পায়ের  হাটুর বল সরে গিয়েছে।এর পরে থেকে তার ছেলে বাড়িতে চিকিৎসাধীন  রয়েছে। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ বার বার মামলা না করার জন্য বাড়িতে গিয়ে চাপ সৃষ্টি করলেও ঘটনার কোন সুরাহ হয়নি। অভিযোগ অস্বীকার করে ওই মাদ্রাসার শিক্ষক কামরুল ইসলাম বলেন,ঘটনার দিন সকালে তিনটি ছাত্র মারামারি করছিল। পরে তিনি ওই ছাত্রদের ডাষ্টার দিয়ে মারপিট করেছেন। এতে ওই শিশুটি গুরত্বর আঘাত প্রাপ্ত হয়েছে। ক্ষমা চেয়ে তিনি ওই শিশুদের বাড়িতে একাধিক বার গিয়ে চিকিৎসার দ্বায়িত্ব নিতে চেয়েছে।
তবে ডাষ্টারের আঘাতে কি ভাবে ছাত্রের পা ভাঙে? এমন প্রস্নের জবাবে তিনি বলেন, মাদ্রাসায় বেত আছে তবে সেটি ভয় দেখানোর জন্য ব্যাবহার করা হয়, কাউকে মারপিট করা হয়না বলে তিনি দাবী করেন। 
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা