ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় নবগঙ্গা ডিগ্রী কলেজের সভাপতির অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৩০-৩-২০২৪ দুপুর ৪:৫২

নড়াইলের লোহাগড়া উপজলার নবগঙ্গা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো: রাশিদুল বাসারের বিরুদ্ধে অনাস্হাসহ অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।

শনিবার বেলা ১১টায় লক্ষ্মীপাশা চৌরাস্তাস্হ মধুমতি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিবি অবিভাবক সদস্য আকরাম হোসান। এ সময় উপস্হিত ছিলেন সদস্য আশিকুর রহমান, আল মামুন, ওবায়দুর রহমান ।লিখিত অভিযাগে জানা গেছে , উপজেলার নবগঙ্গা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রাশিদুল বাসার কলেজের বিগত  গর্ভনিং বডি ও বর্তমান গর্ভনিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কলেজের নিয়ম নীতির তোয়াক্কা না করে জুনিয়র শিক্ষককে  ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে কর্মচারী নিয়োগ বানিজ্যসহ কলেজের লক্ষ লক্ষ টাকা  আত্মসাৎ করেছেন। বর্তমান সভাপতি ক্ষমতার দাপটে শিক্ষক -কর্মচরীদের সাথে অসদাচরণ, কমিটির বিভিন্ন ক্যাটাগরীর সদস্যদের কটুক্তি করাসহ অসম্মান করেন।

দুর্নীতিবাজ ,দুব্যবহাকারী ও কলেজের স্বার্থের পরিপন্থী সভাপতির বিরুদ্ধে  অনাস্হা জ্ঞাপন করে অভিভাবক সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন ক্যাটাগরীর সদস্যরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন দপ্তরে লিখিতভাবে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে সভাপতির অপসারণও দাবী করা হয় । এ ব্যাপার নবগঙ্গা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রাশিদুল বাসার  জানান, আমার বিরুদ্ধে কাল্পনিক ও মিথ্যা অভিযোগ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ