ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে মাত্র ২ টাকা দরে ২শ জনের মাঝে তরমুজ বিক্রি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩০-৩-২০২৪ বিকাল ৫:৪৭
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রতি পিস তরমুজ মাত্র ২ টাকা দরে বিক্রি করা হয়েছে।শনিবার দিনব্যাপী ‘কৃষকের পণ্য, কৃষকের দামে’ এই স্লোগানে উপজেলার রায়গঞ্জ বাজারে মাত্র ২ টাকা দরে নিম্ন আয়ের ২'শ জনের মাঝে  তরমুজ বিক্রি করা হয়।আর এ আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে পথ চলা।  সংগঠনটির সদস্যরা জানায়, প্রতিটা তরমুজের ওজন আড়াই কেজি  থেকে  সাড়ে তিন কেজি করে। ‘কৃষক দাম পাচ্ছে না, আবার ভোক্তা বেশি দামে কিনে খাচ্ছেন’- এরকম খবর এখন গণমাধ্যমে নিত্যনৈমিত্তিক বিষয়। অর্থের অভাবে নিম্ন আয়ের মানুষেরা মৌসুমি ফল তরমুজ কিনে খেতে পারে না। তাদের কথা চিন্তা করে কে.আর ফ্যামেলির অর্থায়নে আমরা ২শ পিছ তরমুজ নামমাত্র মূল্য ২ টায় ২শ জনের মাঝে বিতরণ করা হয়।তরমুজ কিনতে আসা রিকশাচালক আলমগীর হোসেন বলেন, ‘এই রোজায় এই প্রথম তরমুজ কিনলাম। সস্তায় পাইছি। এ কারনে কিনতে পারলাম।’ আরেক ক্রেতা আব্দুর রহিম বলেন, ‘দামও কম, গুণে-মানেও বেশ। তরমুজের রংটা যেমন ভালো, ঘ্রাণও সুন্দর। দেখেই পছন্দ হইছে।’ মাত্র ২ টাকায় যে তরমুজ পাওয়া যাবে এটা ভাবতে পারি নাই।তাই বাড়ির সবার জন্য একটা ২ টাকা দিয়ে কিনে নিলাম।
স্থানীয় ছাত্র নেতা মোহাম্মদ নাসিম বলেন, এটি স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের  একটি মহতী উদ্যোগ। এতে গরিব ও নিম্ন আয়ের মানুষ ইফতারে পরিবারের সদস্যদের মুখে একটু তরমুজ তুলে দেওয়ার সৌভাগ্য পেলো।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের