ঘোড়াঘাটে পরিত্যক্ত জমিতে তুলা চাষ
দিনাজপুরের ঘোড়াঘাটে অনুর্বর জমিতে উন্নত হাইব্রিড জাতের তুলা চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। যে সব জমিতে ভালো ফসল ফলানো কষ্টসাধ্য সেইসব জমিতে তুলার বাম্পার ফলন দেখা যাচ্ছে। অন্য ফসলের চেয়ে বেশি লাভজনক হওয়ায় কৃষকরা তুলা চাষে আগ্রহী হয়ে উঠেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ২ হেক্টর জমিতে উন্নত জাতের হাইব্রিড জাতের তুলা চাষ হয়েছে। বিঘাপ্রতি গড়ে প্রায় ১০ মন তুলা উৎপাদন হয়েছে। বর্তমানে কৃষকরা চাষকৃত তুলা সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন।
তুলা চাষি ইসাহাক আলী সরকার বলেন, আমি দীর্ঘ ৩৯ বছর এই তুলা অধিদপ্তরে কর্মরত ছিলাম। এখন অবসরে রয়েছি। চাকরি শেষে বসে না থেকে তুলার কিছু সরকারি প্রজেক্ট নিয়ে সেগুলো চাষ করছি। তবে এবার আবহাওয়া অনুকূলে না থাকায় ফসল তেমন ভালো হয়নি তবে আশা করছি বিঘা প্রতি ৮-১০ মণ তুলা পাব।
তুলাচাষি চাঁন মিয়া বলেন, চলতি মৌসুমে আম বাগানের ভেতরে পাঁচ বিঘা জমিতে তুলা চাষ করেছি। এতে আমার খরচ হয়েছে ৪০ হাজার টাকা। ফলন তেমন ভালো হয়নী কারণ এই বার ঘন কুয়াশার কারণে অনেক বল নষ্ট হয়েছে। তবে বিঘা প্রতি ১২-১৩ মন তুলা পাব আশা করি। প্রতিমণ তুলা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার ৮০০ টাকা পর্যন্ত।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, অন্য ফসলের চেয়ে কার্পাস তুলা চাষে খরচ অন্যান্য ফসরের চেয়ে খরচ কম। এ ছাড়া তুলা চাষের জন্য সরকারিভাবে বীজ, সার ও ওষুধ দেওয়া হয়। তুলা উঠতে প্রায় ৬ মাস সময় লাগে। তুলা চাষের জন্য সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এতে চাষিদের আগ্রহ বেড়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
Link Copied