ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে তিনটি হাসপাতালে অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৩১-৩-২০২৪ দুপুর ৪:৩২

সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩টি বেসরকারি হাসপাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৩০ মার্চ) বিকেলে পৌর শহরের থানার ঘাট এলাকায় অবস্থিত নিউ রংধনু হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ডাঃ নিলুফা জেসমিন নিলু ও মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আলমসহ থানা পুলিশের একটি দল। ভ্রাম্যমান আদালত পরিচালনা সময় নিউ রংধনু হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল পরিচালনার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। হাসপাতালের পরিচালক ডাঃ আয়শা আক্তারের চিকিৎসক সনদ ২০০৯ সালে মেয়াদ উত্তীর্ণ হলেও তিনি নবায়ন করেননি, হাসপালে কর্মরত চিকিৎসক ডাঃ এমএস আলমের কোন ধরনের সনদ দেখাতে পারেনি, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ঈষধ সামগ্রী পাওয়া যায় এছাড়াও নার্সদের কোন প্রশিক্ষণ সনদ দেখাতে পারেনি।

এ সকল অপরাধের কারণে নিউ রংধনু হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমান ও সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এর আগে পৌর শহরের ডাকবাংলো পাড়ায় অবস্থিত পপুলার জেনারেল হাসপাতাল ও পিস ল্যাব হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় পিচ ল্যাব হাসপাতালকে ৫০ হাজার টাকা ও পপুলার জেনারেল হাসপাতালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ৩টি হাসপাতালকে মোট এক লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সারমিন আলম বলেন- জনগণের সু চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে শাহজাদপুর পৌর শহরের তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়।

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন