সাভারে ব্যবসায়ীদের সাথে পুলিশের মত বিনিময় সভা
ঢাকার সাভারে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সাভার থানাধীন সকল মার্কেট ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১মার্চ) সকাল ১১ টায় থানা রোডের মামুন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামান পিপিএম এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ও ট্রাফিক, উত্তর বিভাগ) মোঃ আব্দুল্লাহিল কাফী, পিপিএম।
সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানে পরামর্শ দেয়া হয়। ঈদের ছুটিতে নগদ টাকা, গহনাসহ মুল্যবান সম্পদের নিরাপত্তা দেবে পুলিশ। এমন মুল্যবান সম্পদ থানার ভল্টে রাখা যাবে বলেও ঘোষণা দিয়েছে ঢাকা জেলা পুলিশ। এছাড়া রমজান ও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ।
এসময় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাস, ব্যাংকার ও আর্থিক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাভারের বৃহত্তর শপিংমল সিটি সেন্টার, নিউ মার্কেট, রাজ্জাক প্লাজা, উৎসব প্লাজা, কোরাইশী মার্কেট, বাজার রোড ব্যবসায়ী সমিতি ও জুয়েলারি সমিতির ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন