ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে বর্ণিল আয়োজনে প্রতিদিনের দৃশ্যপট পত্রিকার প্রকাশনা উৎসব


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩১-৩-২০২৪ বিকাল ৫:২৯

সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণিল আয়োজনে প্রতিদিনের দৃশ্যপট পত্রিকার প্রকাশনা উৎসব উদ্বোধন করেন স্থানীয় এমপি অধ্যাপক ডা: আবদুল আজিজ। রবিরাব বিকাল ৩ টায় রায়গঞ্জ প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত প্রকাশনা উৎস ও  মোড়ক উন্মোচনী সভাটি প্রেস ক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।প্রকাশনা উৎসবে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. নুরুল হক নয়ন তার স্বাগত বক্তব্যে বলেন সিরাজগঞ্জের স্থানীয় অনেক পত্রিকার ভীড়ে "প্রতিদিনের দৃশ্যপট" বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অগ্রণী ভুমিকা রাখবে এবং পাঠকের হাতে বস্তুনিষ্ঠ সংবাদ পত্র হিসেবে পৌঁছাবে এমনটাই প্রত্যাশা করছি। পত্রিকাটি পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পত্রিকার উত্তর উত্র সাফল্য কামনা করে বক্তব্য রাখেন রায়গঞ্জ তাড়াশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘ প্রতিদিনের দৃশ্যপট’ পত্রিকাটি এগিয়ে যাবে। পত্রিকাটি সিরাজগঞ্জের স্থানীয়  সংবাদসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন, নারীর অধিকার ও লিঙ্গ সমতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী  লীগের সভাপতি আব্দুল হাদি  আল মাজী জিন্নাহ, পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক স্বপন কুমার দাস,ধানগড়া ইউপি চেয়ারম্যান মীর ওবাইদুল ইসলাম মাছুম,  ব্রহ্মগাছা ইউ পি চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন, মহিলা আওয়ামী লীগের সভাপতি লিনা হক লুৎফা, ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনায়েন টিটু, যুব লীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল, স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিন সরকার, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার আব্বাসীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং  বিভিন্ন পর্যায়ের রাজনীতিক নেতৃবৃন্দ।

 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের