মাদারীপুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে আটক বাবা-ছেলেকে ছেড়ে দিলো পুলিশ
মাদারীপুরের কালকিনিতে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের সময় আটক বাবা ও ছেলেকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। রোববার দুপুর ১টার দিকে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের কানুরগাঁ গ্রামে এ ঘটনা ঘটে। এতে নিরাপত্তাহীনতায় একটি পরিবার। অভিযুক্ত আনিসুজ্জামান কালকিনির খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক। ছেড়ে দেয়া দুজন হলো, কালকিনির কানুরগাঁ গ্রামে আসালত খাঁ’র ছেলে মোয়াজ্জেম খাঁ (৬০) ও মোয়াজ্জেম খাঁর ছেলে শায়েস্তা খাঁ।
জান যায়, কানুরগাঁ গ্রামের জাফর খাঁ’র সাথে প্রতিবেশি মোয়াজ্জেম খাঁর জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে রোববার দুপুরে কয়েকটি গাছের চারা রোপন করে জাফর। পরে বাড়িতে প্রবেশের সময় প্রতিপক্ষ মোয়াজ্জেম ও তার ছেলে শায়েস্ত দেশীয় অস্ত্র নিয়ে জাফরের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। পরে প্রানের ভয়ে দৌঁড়ে অন্যত্র আশ্রয় নিয়ে কালকিনি থানা ও খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে মোবাইলের মাধ্যমে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আনিসুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স। পরে পুলিশের সামনেই প্রতিপক্ষ লোকজন জাফরকে প্রাণনাশেরও হুমিক দেয় বলে অভিযোগ ভুক্তভোগীর। পরে পুলিশ তল্লাসী চালিয়ে মোয়াজ্জেম খাঁ’র বসতঘর থেকে দুটি রাম দা উদ্ধার করে। এ সময় মোয়াজ্জেম খাঁ ও তার ছেলে শায়েস্তা খাঁকে আটক করলেও অদৃশ্য কারনে ছেড়ে দেয় পুলিশ।
মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, মোয়াজ্জেম খাঁ ও তার ছেলে শায়েস্তা খাঁ দুজনে দুটি রাম দা নিয়ে সামনে তেড়ে আসছেন। জাফর খাঁ ও তার পরিবারকে হুমকি দিচ্ছেন। এছাড়া কয়েকজন নারীকেও তেড়ে আসার পাশাপাশি হুমকি দিতে দেখা গেছে। পরে পুলিশ সেই রাম দা ঘর উদ্ধার করে। কিন্তু অভিযুক্তদের ছেড়ে দেয়া পুলিশ।
ভুক্তভোগী জাফর খাঁ বলেন, আমার জমিতে গাছের চারা রোপন করেছি, এজন্য ক্ষিপ্ত হয়ে বাবা-ছেলে একসাথে হামলা চালায়। ঘরে দেশীয় অস্ত্র মজুদ করে রেখেছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এর বিচার চাই।
এ ব্যাপারে অভিযোগ অস্বীকার মোয়াজ্জেম খাঁ বলেন, আমরা কাউকে মারতে যায়নি ও হুমকিও দেয়নি। উল্টো জাফর তার লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে।
এদিকে অভিযুক্ত এসআই আনিসুজ্জামান বলেন, রাম দা উদ্ধার করা হয়েছে, জমি নিয়ে ঝামেলার কথা শুনে গিয়েছিলাম, দুইপক্ষকে থানায় অভিযোগ দিতে বলেছি। মোয়াজ্জেমের ঘরে দুটি রামদা পাওয়া গেছে, জাফরের ঘরে তল্লাসী চালিয়ে কিছুই পাওয়া যায়নি। ঘটনাস্থলে মোয়াজ্জেম ও তার ছেলে থাকলেও তাদের বিষয়ে থানা থেকে নির্দেশনা আসলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ঘর থেকে রাম দা উদ্ধারের পর কেন কাউকে আটক করা হয়নি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া অভিযুক্ত মোয়াজ্জেম খাঁ ও তার ছেলেকে ধরতেও বলা হয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে মৎস্য শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা থাকা সত্বেও ৪৬ বছরেও গড়ে তোলা হয়নি
শেরপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডা.গোলাম মারুফ
এসডিআই-এর উদ্যোগে চট্টগ্রামের চারটি শাখায় বন্যাদুর্গত ১,৬৫০ পরিবার ও সাধারণ মানুষের মাঝে ত্রাণ বিতরণ
শরণখোলায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু: নিথর দেহের পাশে কাঁদছিল দুই মাসের শিশু, চিরকুট উদ্ধার
আলফাডাঙ্গায় জুলাই শহিদ দিবস পালিত
জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার, গ্রেফতার ২
গজারিয়ায় ৪১নং গোসাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পেলেন ট্যালেন্টপুল বৃত্তি
সুন্দরবনে মাছের নিরাপদ প্রজনন: চোরাশিকার ঠেকাতে ১০ খালের মুখ বন্ধ করল বন বিভাগ
জাতীয়করণের ৮ বছর পরও জনবল সংকটে ধুঁকছে কর্ণফুলী সরকারি কলেজ
মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ী খুন
পত্নীতলায় নারী মাদক ব্যবসায়ী আটক