পোশাক তৈরিতে ব্যস্ত রায়গঞ্জের দর্জি ও কারিগররা
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের ৯টি ইউনিয়নের দর্জি শ্রমিক ও মালিকরা। চলছে রমজান মাস। ঈদ আর আসছে পহেলা বৈশাখ। তাই দর্জিপাড়া আর নতুন কেনা পোশাক ফিটিং এবং তৈরিতে ব্যস্ত সময় পার করছেন রায়গঞ্জের দর্জি ও কারিগররা। এই দুই উৎসবের সাজ ও পোষাকের জন্য এখন দিন-রাতের ব্যস্ততা সিরাজগঞ্জের রায়গঞ্জের দর্জি দোকান গুলোতে। সরেজমিনে উপজেলার বিভিন্ন হাটে বাজারে ঘুরে দেখা গেছে, গ্রাহকের রুচি আর পছন্দের সাথে তাল মেলাতে ব্যস্ত পোষাক কারিগররা। সময় আর আধুনিকতা এসবের সাথে তাল মিলিয়েই নিত্য নতুন পোষাক তৈরিতেই এখন তাদের মনোযোগ। কখনও সালোয়ার কামিজ বা কখনো পাঞ্জাবি তৈরিতে মেশিনে অবিরত চলছে খরখর শব্দ। দর্জি পাড়ার কর্মব্যস্ত নারী-পুরুষ কর্মীরা। জমছে নতুন নতুন পোশাকের সারি। গ্রাহকের হাতে সময়মত প্রিয় পোশাক তুলে দিতে ব্যস্ত দর্জি-কারিগররা।রোজার প্রথমদিক থেকে কাপড় তৈরির অর্ডার নেওয়া হয় এবং ২৫ রমজান পর্যন্ত কাজ করা হয় বলে জানিয়েছে দর্জি মালিকরা। তালুকদার মাকের্টের মুক্তার টেইলার্সের কারিগর জানান, আমাদের আয়ের একটা বড় অংশ পাই ঈদকে ঘিরে পোষাক তৈরি করে। কিছুদিন পর ঈদ। ঈদে এবার মানুষ অনেক কাপড় তৈরি করতে দিচ্ছে। আশা করছি এবার ঈদ আমাদের ভালোই কাটবে।উপজেলার দুলাল মাহাতো, নিরেন মাহাতো, পলাশসহ অনেকেই বলেন, হাতে প্রচুর কাজ । এখন নিত্য নতুন ডিজাইন এসেছে। প্রতিদিন ১০ থেকে ১২টি কাপড় সেলাই করছি। দিনে স্বভাবিক সময়ের তুলনায় বেশি সময় ধরে কাজ করতে হচ্ছে। প্রতিদিন ৩০০ থেকে ৮০০ টাকা মজুরি পাচ্ছি। আশা করছি গত বছরের চেয়ে এবার আমরা পরিবার নিয়ে ঈদ ভালোই কাটাবো।ঈদ উৎসবকে ঘিরে শুধু যে নামি-মমি টেইলার্স হাইজ গুলোই যে ব্যস্ত সময় পার করছে তা নয়। ঈদকে সামনে রেখে পাড়া মহল্লার ছোট ছোট দর্জি দোকান গুলোতে এখন চলছে রাত দিনের ব্যস্ততা। গ্রামেও বিভিন্ন দর্জি দোকান ঘুরে দেখা গেছে একই চিত্র। প্রতিটি দোকানে সেলাই কাজে ব্যস্ত সময় পার করছে দর্জিরা। প্রত্যেক দর্জি দিন রাতে সমান তালে কাজ করে যাচ্ছেন। তারা প্রতিদিন তৈরি করছেন অর্ডার করা পোশাক। উপজেলার পাইকড়া ও পশ্চিম লক্ষিকোলা বাজারের মিডিয়া টেইলার্স এর মালিক আইয়ুব আলী বলেন, আমি নিজেই অর্ডার নেই এবং নিজেই কাপড় তৈরি করি। এখন প্রত্যেক দিনই অর্ডার পাচ্ছি। বেশি তৈরি করছি মেয়েদের সালোয়ার কুর্তি আর ছেলেদের কাবলি, শার্ট, প্যান্ট। ঈদের আগে ভীড় বেশি হয় তাই অতিরিক্ত কারিগর নিয়োগ দেই। তবে এবার অর্ডার এতো বেশি যা ভাবতেও পারিনি। গত বছরের তুলনায় এবার কাজ বেশি থাকায় এবারের ঈদটা আশা করি পরিবার নিয়ে ভালো কাটবে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা